মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম
বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত সুরক্ষিত দেয়ালে অরক্ষিত অট্টালিকা: ধ্বংসের দ্বারপ্রান্তে বিরামপুরে রক্ষুনী কান্ত বাবুর জমিদার বাড়ি॥ ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ী কর্তৃক মারপিটের ঘটনায় সংবাদ সম্মেলন গুতেরেসের বিদায়ী ভাষণে গাজা, এআই ও নিরাপত্তা পরিষদে স্থায়ী আসনের তাগিদ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে টানা দ্বিতীয় সোনা ভারতের

আটোয়ারীতে মার্চ মাসের গুরুত্বপুর্ণ চার দিবস উদযাপনের প্রস্তুতিমুলক সভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ১২৯ Time View

 

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে এক বৈঠকে মার্চ মাসের পৃথক পৃথক গুরুত্বপুর্ণ চার দিবস উদযাপনের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (০২ মার্চ )সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম।

সভায় দিবসগুলি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা কৃষি অফিসার নুরজাহান খাতুন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোবারক হুসেন, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ এ.কে.এম মেহেদী হাসান, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম, সাবেক সাংগঠনিক কমান্ডার লুৎফর রহমান,মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজের অধ্যক্ষ কাজী ফজলে বারী (সুজা),আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুশ, ইউপি চেয়ারম্যান আবু জাহেদ প্রমুখ।

সভায় দিবসগুলি উদযাপন ও পালনের জন্য পৃথক পৃথক কর্মসুচি গ্রহন করা হয়েছে। গৃহিত কর্মসুচি বাস্তবায়নের জন্য পৃথক পৃথকভাবে মুল কমিটি ও উপ-কমিটি গঠন করা হয়েছে। । প্রস্তুতিমুলক সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/৩রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit