শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? ব্রিটিশদের পতন ঘণ্টা বাজায় সুয়েজ, হরমুজ কি আমেরিকার জন্য একই পরিণতি বয়ে আনবে? ইরান যুদ্ধের ইতি কবে, জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নীলফামারীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক ইসরাইলি হামলার কঠিন জবাব দেওয়ার ঘোষণা তেহরানের সুয়েজ খাল অচল করে দিতে পারে ইরান সমর্থিত হুথিরা : রিপোর্ট এমপিদের বাসভবন বরাদ্দ কবে, জানালেন চিফ হুইপ কেন আকাশ থেকে শিলা পড়ে, জানুন বৈজ্ঞানিক ব্যাখ্যা হরমুজ প্রণালীকে ‘ট্রাম্প প্রণালী’ আখ্যা, মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যে হাসির রোল প্রধানমন্ত্রী সোমবার ক্রীড়াভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন: ক্রীড়া প্রতিমন্ত্রী

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় মহিলা মেম্বরের ছেলে নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ৯১ Time View

 

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে মজনুর রহমান (৩২) নামে এক সার ব্যবসায়ী নিহত হয়েছেন। ৩ মার্চ বৃহ¯পতিবার দুপুরে উপজেলার রাণিয়ালী মাধ্যমিকবিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার পাশাপোল ইউনিয়নের কালিয়াকুন্ডি গ্রামের বাসিন্দা এবং পাশাপোল ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য মোমেনা খাতুনের ছেলে।স্থানীয়রা জানান, মজনু ব্যবসায়ীক কাজে একটি মোটরসাইকেলে করে কালিয়াকুন্ডি গ্রাম থেকে সলুয়া বাজারে যাচ্ছিলেন।

সলুয়া-কায়েমকোলা সড়কের রাণিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি জমি চাষ করা ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এ দুর্ঘটনায় তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। সেখানে সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়।চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কিউএনবি/অনিমা/৩রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit