বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

অবদান শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ৯৪ Time View

 

এম এ সাজেদুল ইসলাম(সাগর),নবাবগঞ্জ (দিনাজপুর) : দিনাজপুরের নবাবগঞ্জে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা শহীদ মিনার চত্বরে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা, স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুজ্জামান, থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, শালখুরিয়া ইউপি চেয়ারম্যান তারা মিয়া, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম প্রমূখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু স্মৃতিচারণে প্রামাণ্য চিত্র প্রদশর্ন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

 

কিউএনবি/আয়শা/৩রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit