মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী আর্জেন্টিনা ম্যাচে রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম মসজিদ-মন্দির সবসময় রাজনীতির বাইরে রাখতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী টাইগার শ্রফ মূল লক্ষ্য ছিলেন না শুটারদের, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০টি মসজিদ নজরুল-সিঁথির মৃত্যুদণ্ড নিয়ে ভাইরাল ভিডিওটি ভুয়া, জানাল সৌদি কর্তৃপক্ষ মাঝে মসজিদ, দুই পাশে মণ্ডপ, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

সুপ্রিম কোর্টে সশরীরে বিচার কার্যক্রম শুরু ৬ মার্চ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ৬৮ Time View

 

ডেস্ক নিউজ : আগামী ৬ মার্চ থেকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে সশরীরে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে (আপিল ও হাইকোর্ট) বিচারিক কার্যক্রম পরিচালিত হবে। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী রবিবার (৬ মার্চ) থেকে সশরীরে সুপ্রিম কোর্টের কার্যক্রম চলবে। তবে কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। দ্রুত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে।

এর আগে, দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ১৯ জানুয়ারি থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম ভার্চুয়াল মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। তারও আগে প্রায় দেড় বছর ভার্চুয়াল মাধ্যমে উচ্চ আদালতের বিচার কাজ চলে। ২০২০ সালের ৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ- ২০২০’ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এর দুদিন পর ভার্চুয়াল উপস্থিতিতে সশরীরে উপস্থিতি হিসেবে গণ্য করে অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

পরে ওই বছরের ১০ মে ভার্চুয়াল আদালত পরিচালনা সংক্রান্ত নির্দেশনা জারি করা হয় এবং ১১ মে থেকে সীমিত পরিসরে ভার্চুয়ালি বিচারিক কার্যক্রম শুরু হয়। এর মধ্যদিয়ে স্বাধীনতার ৪৯ বছর পর মহামারির দুঃসময়ে দেশের বিচার বিভাগ ডিজিটাল যুগে প্রবেশ করে। প্রথমে দেশের অধস্তন (নিম্ন) আদালত, এরপর হাইকোর্ট এবং পরবর্তীসময়ে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত ও আপিল বিভাগের বিচারিক কার্যক্রম চলতে থাকে ভার্চুয়াল মাধ্যমে। পরে ভার্চুয়ালের পাশাপাশি শারীরিক উপস্থিতিতে আদালতের কার্যক্রম চলে। একপর্যায়ে দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পেলে আবার সব আদালতের কার্যক্রম ভার্চুয়ালি করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/৩রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit