বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশকে বড় সুখবর দিল আইসিসি মাদক বিরোধী সামাজিক আন্দোলন, নওগাঁ’র সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙালো নেতাকর্মিরা, কিছুক্ষণ পর উদাও নওগাঁয় ৪টি পাওয়ার টিলার উদ্ধার, আটক ২ বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে পলাতক সাহাদুল গ্রেপ্তার॥ পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের জিটিসি কর্তৃক শিক্ষা বৃত্তি প্রদান॥ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে ছাঁটাই, বিপদে ভারত ফিনালিসিমার লড়াইয়ের আগে বিপাকে আর্জেন্টিনা দল ঢাবিতে ছাত্রদলের গোলাপ বিতরণ, প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন প্রথম তারাবিতে বায়তুল মোকাররমে মুসল্লিদের উপচে পড়া ভিড়

তুরস্কের যে অনুরোধ রাখল রাশিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৬০ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের সমূদ্রসীমা ব্যবহার করে কৃষ্ণ সাগরে চারটি যুদ্ধ জাহাজ পাঠাতে চেয়েছিল রাশিয়া। তবে তুরস্কের অনুরোধে এটি বাতিল করেছে রাশিয়ার নৌ সেনারা। তুরস্কের  সরকারি দপ্তর জানিয়েছে এমন তথ্য। তুরস্ক ন্যাটো সদস্য হলেও ইউক্রেন ও রাশিয়া দুই দেশের সঙ্গেই তাদের সম্পর্ক ভালো।  কৃষ্ণ সাগরের মাধ্যমে দুই দেশের সঙ্গে সীমানা আছে তুরস্কের। 

ফলে রাশিয়া ইউক্রেনে হামলা করার পর সতর্কতা অবলম্বন করে চলছে তুরস্ক। সোমবার তুরস্কের পক্ষ থেকে জানানো হয়, তারা বসফরাস ও ডার্দানেলেস প্রণালী বন্ধ করে দিয়েছে।  এই দুটি প্রণালী দিয়ে ভূমধ্যসাগর ও মিলিত হয়েছে।  আর কৃষ্ণ সাগর ব্যবহার করেই ইউক্রেনে খুব সহজে হামলা করতে পারবে রাশিয়া। মন্ট্রেক্স কনভেনশনের চুক্তি অনুযায়ী যুদ্ধকালীন সময়ে তুরস্ক  ইচ্ছে করলে এ দুটি প্রণালী বন্ধ করে দিতে পারে।  ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে তুরস্ক যেহেতু যুদ্ধ হিসেবে অভিহিত করেছে ফলে তারা এটিতে যুদ্ধ জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে। 

তবে কোনো যুদ্ধ জাহাজ চাইলে এ প্রণালী ব্যবহার করে বের হয়ে যেতে পারবে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু জানিয়েছেন, মঙ্গলবার তুরস্ক রাশিয়ার কাছে অনুরোধ জানায় তারা যেন যুদ্ধ জাহাজগুলো না পাঠায়।  কারণ রাশিয়ার ইউক্রেনে হামলা করার বিষয়টিকে তারা  যুদ্ধ হিসেবে আখ্যা দিয়েছে। 

সূত্র: আল জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/২রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit