মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউক্রেনে হামলায় ১৩ শিশুসহ ১৩৬ জন নিহত: জাতিসংঘ

Reporter Name
  • Update Time : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৭৩ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : এক সপ্তাহ ধরে চলমান ইউক্রেন হামলায় ১৩৬ বেসামরিক লোকজনের প্রাণহানি ঘটেছে।  নিহতদের মধ্যে ১৩ শিশুও রয়েছে। এই তথ্য দিয়েছে জাতিসংঘ। যদিও ইউক্রেন বলছে— হতাহতের সংখ্যা অনেক বেশি। জাতিসংঘের হিউম্যান রাইটস অফিসের মুখপাত্র লিজ থ্রোসেল বলেছেন, হতাহতের প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি হবে। হতাহতদের মধ্যে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক ও লুহানস্কের ২৫৩ জন রয়েছে। বুধবার এ খবর জানিয়েছে বিবিসি অনলাইন। 

থ্রোসেল জানান, গোলাবর্ষণ, বিমান হামলা ও বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটেছে।  জাতিসংঘ বলছে, হামলায় অন্তত ৪০০ জন আহত হয়েছেন। তবে ইউক্রেন সরকারের দাবি এ পর্যন্ত ৩৫২ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক। আর আহত হয়েছেন ১৬৮৪ জন। এদিকে বুধবার রাশিয়ান সেনারা ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনের নিয়ন্ত্রণ নিয়েছে। স্থানীয় কাউন্সিলের এক সদস্য বিবিসিকে বলেছেন, খেরসনে ২০০ মানুষ নিহত হয়েছেন। এর বেশিরভাগই বেসামরিক নাগরিক। শহরটিতে প্রায় আড়াই লাখ লোক বাস করেন।   

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলা শুরু হয়। 

 

 

 

কিউএনবি/আয়শা/২রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit