বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

পত্রিকা বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন মোছাঃ আরজু আরা বেগম॥

Reporter Name
  • Update Time : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৯৩ Time View

 

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলায় দীর্ঘ ৪ বছর ধরে মোছাঃ আরজু আরা বেগম পত্রিকা বিক্রি করে জীবিকা নির্বাহ করছে। ফুলবাড়ী উপজেলার পৌরসভা এলাকার চকশাহাবাজপুর গ্রামের ৬ন ওয়ার্ডের বাসিন্দা মোছাঃ আরজু আরা বেগম। ৪বছর আগে স্বামী আশরাফুল আলম বাবু তাকে পরিত্যাগ করেন।

স্বামী পরিত্যাগ হওয়ার আগে তার দুটি মেয়ে সন্তান ছিল। দুটি সন্তানকে ছোট বেলা থেকে মা আরজু আরা বেগম অতি আদরে বড় করে তোলেন। তার প্রথম সন্তান মোছাঃ বাবলী (২১) বর্তমান বিবাহ দিয়েছেন। দ্বিতীয় সন্তান মোছাঃ বাপ্পী বেগম (২০) বর্তমান ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রী কলেজে দ্বাদশ শ্রেণিতে লেখা পড়া করেন। দীর্ঘ ৪ বছর ধরে আরজু আরা বেগম স্থানীয় একটি পত্রিকা হাতে নিয়ে কাঁক ডাকা ভোরে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়। আবার বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত টাকা তোলেন। সেই টাকা পত্রিকা অফিসে জমা দিয়ে কমিশন নিয়ে ঘরে ফেরে। আবার রাতা না পোহাতেই বাড়ী থেকে বের হয় ঐ একই কাপড়ে।

কেউ রাখেননা হতভাগিনী পত্রিকা বিক্রেতা মোছা আরজু আরা বেগম এর খোঁজ। স্বামী ছেড়ে গেলেও সে জীবন জীবিকায় এই পথ বেছে নেয়। বর্তমান স্থানীয় পত্রিকা ছাড়াও ঢাকার বেশ কিছু জাতীয় পত্রিকা এখন সে হাতে নিয়ে সংসার চালাচ্ছে। একজন নারী হয়ে সে অন্য পেশায় না গিয়ে বেঁছে নেয় এ পেশা। কী শীত, কী গরম সে মনে করে না। তার নাই কোন অযুহাত। তার বাড়ীটি ছিন্নভিন্ন অবস্থায় পড়ে আছে। ঘরটি ভালো করবে সে অর্থ তার কাছে নাই। তার দ্বিতীয় সন্তানটি মোছাঃ বাপ্পী বেগম এর লেখা পড়ার খরচ চালাতে হিমশিম খাচ্ছে সে। তার ভাগ্যে যোটেনি কোন সরকারি অনুদান কিন্তু জীবন সংগ্রাম তার থেমে নেই।

 

 

কিউএনবি/আয়শা/২রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit