বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

ভোলাহাটে ইউপি ভূমি অফিসের গাছ কাটার মামলা হয়নি এখনো

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ১৩০ Time View

 

ভোলাহাট ( চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : ভোলাহাটের দলদলী ইউনিয়ন ভূমি অফিসের জীবিত লক্ষাধিক টাকার বনজ গাছ অবৈধ ভাবে অফিস কর্মচারী কাটার ৫ দিন পার হলেও মামলা হয়নি। গত ২৫ ফেব্রুয়ারি শুক্রবার ছুটির দিন দলদলী ভূমি অফিসে কর্মরত পিয়ন মোঃ নাসিরউদ্দিন প্রকাশ্য দিবালোকে ২ টি লক্ষাধিক টাকা মূল্যের বনজ মেহগুনি গাছ কেটে তাঁর নিজ বাড়ী চাঁপাইনবাবগঞ্জ শহরে নিয়ে যায়। এব্যাপারে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। অবৈধ ভাবে সরকারী গাছ কাটার ৫ দিন পার হলেও এখন পর্যন্ত কোন মামলা হয়নি।

এব্যাপারে দলদলী ভূমি অফিসের তহশীলদার মোঃ আবুল কালাম আজাদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার নিকট উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার গাছ কাটার ব্যাপারে একটি রিপোর্ট চেয়েছিলেন আমি সেটা ভোলাহাট উপজেলা ভূমি অফিসে পাঠিয়ে দিয়েছি । সরকারি গাছ অবৈধ ভাবে সরকারি কর্মচারী কেটেছে এব্যাপারে কোন মামলা হয়েছে কি না জানতে চাইলে ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ( অঃচাঃ) মোঃ মিজানুর রহমান বলেন, এখন পর্যন্ত মামলা হয়নি।তবে তহশীলদারের রিপোর্টা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

 

 

কিউএনবি/আয়শা/১লা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit