রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় ৩৫ পিস ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী আটক চৌগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বড়পুকুরিয়া কয়লাখনিতে নিয়োগে স্থগিত রেখে উচ্চ আদালতের রায়ে নিয়োগ প্রদান না করায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মচারীদের॥ মাটিরাঙ্গায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ। এশিয়ান গেমসের ব্যর্থতা খুঁজবে ক্রীড়া মন্ত্রণালয় চৌগাছায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় জামায়াতের র‌্যালী যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট স্কলারশিপ বাড়ানো নিয়ে মার্কিন দূতাবাসের সঙ্গে মাহদী আমিনের বৈঠক ডিআইজি-এসপিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার বিয়ের সাজে অপু বিশ্বাস-আদর আজাদ

উচ্চরক্ত চাপ ছাড়া আমার কোনো চাপ নেই : সিইসি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৭১ Time View

 

ডেস্ক নিউজ : নতুন নিয়োগের পর নির্বাচন কমিশনের ওপর কোনো ধরনের রাজনৌতিক প্রেসার নেই বলে জানিয়েছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এসময় তিনি হাস্যরস করে বলেন, আমার নিজেরই উচ্চ রক্ত চাপ রয়েছে; আর কোনো চাপ আমাদের কারোরই নেই। আমরা স্বাধীনভাবে কাজ করি স্বাধীনভাবে কাজ করবো। সফলতা কি হয় সেটা সবাইকে জানাবো। মঙ্গলবার সকাল ১০টা ১০ মিনিটে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, উচ্চরক্ত চাপের সঙ্গে শুধু আরও একটু দায়িত্বের প্রেসার যুক্ত হয়েছে। আগে আমি রাস্তায় একা হেঁটে বেড়াতাম; দায়িত্ব পাওয়ার পর এখন সেটা কমে গেছে। প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমাদের দায়িত্ব কি সেটি নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না। নির্দিষ্টভাবে আমরা কীভাবে আগাবো সে বিষয়ে আমাদের আরও চিন্তা-ভাবনা করতে হবে। সেটি যথাসময়ে সবাইকে জানানো হবে।

সমঝোতার প্রশ্নে তিনি বলেন, কীভাবে সেটি করা যাবে। সহকর্মীদের সঙ্গে মিটিং করে, নিজেদের মধ্যে কাজ করতে হবে। আগামী নির্বাচনের দায়িত্বটা এসেছে তাই আমরা কীভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করবো সে বিষয়ে নিজের মধ্যে আমরা আলোচনা করবো। এখই কিছু বলতে পারবো না। আমরা আশা করি রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে একটি সমঝোতায় আসবে।

এর আগে সাভারের জাতীয় স্মৃতিসৌধ পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নতুন নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা এমিলি, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১লা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit