বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

বাংলাদেশ ডব্লিউএফপির নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ১৩০ Time View

 

ডেস্ক নিউজ : বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। সোমবার ইতালির রাজধানী রোমে ডব্লিউএফপির নিয়মিত অধিবেশনে সর্বসম্মতিক্রমে বাংলাদেশকে (রোমভিত্তিক) নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত করা হয়। বিশ্ব খাদ্য কর্মসূচির বোর্ডের প্রথম নিয়মিত অধিবেশনে ডব্লিউএফপি ৩৬ সদস্যের সর্বসম্মতিতে বাংলাদেশকে ২০২২ সালের সালের জন্য নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত করা হয়েছে।

অধিবেশনে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান ডব্লিউএফপির স্থায়ী প্রতিনিধি হিসেবে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন রাষ্ট্রদূত। সভাপতির আসনে বাংলাদেশ এখন থেকে নির্বাহী বোর্ডে নেতৃত্বের মাধ্যমে মানবিক সংকট, দুর্যোগ মোকাবিলা এবং চলমান কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় বিশেষ করে সংঘাতে ক্ষতিগ্রস্থ দেশগুলোতে ডব্লিউএফপির সহযোগিতা বৃদ্ধির সুযোগ পাবে। যা প্রত্যাশার চেয়ে বেশি দীর্ঘস্থায়ী।

অধিবেশনে সূচনা বক্তব্যে রাষ্ট্রদূত শামীম আহসান বলেন, বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনসংখ্যার জন্য খাদ্য নিরাপত্তাকে নিশ্চিত করতে এই সংস্থার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।  নির্বাহী বোর্ডের সদস্য হিসেবে আমাদের দায়িত্ব ডব্লিউএফপিকে সহায়তা দেওয়া।

 

 

কিউএনবি/আয়শা/১লা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit