বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

বেলারুশ রাশিয়ার সাথে ইউক্রেন অভিযানে যোগ দেবে না: লুকাশেঙ্কো

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৬৬ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে সেনা অভিযানে বেলারুশের ভূখণ্ড ব্যবহার করছে রাশিয়া। আবার বেলারুশ সীমান্তবর্তী এলাকাতেই ইউক্রেন-রাশিয়ার মধ্যে শান্তি আলোচনা চলছে। এর আগে ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার সাথে যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছিলো বেলারুশের ৩০ হাজার সেনা।

তবে মহড়ায় অংশ নিলেও সরাসরি ইউক্রেন অভিযানে অংশ নেবে না বেলারুশ। দেশটির প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর বরাতে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ‘রাশিয়ার সামরিক অভিযানে অংশ নেয়ার কোনো পরিকল্পনা বেলারুশেরে নেই।’এছাড়াও বেলারুশের ভূখণ্ড থেকে ইউক্রেনে হামলা চালানোর অভিযোগও অস্বীকার করেছেন লুকাশেঙ্কো। এদিকে ইউক্রেন অভিযানে আরও বেশি প্রশিক্ষিত বেলারুশ সেনাদের ব্যবহার করার পরিকল্পনা করছে রাশিয়া। এমন দাবিই করছে ইউক্রেনের সামরিক বাহিনী। 

সূত্র:আল জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/১লা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit