
মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : “স্মার্ট ফোনে আসক্তি, পড়াশোনার ক্ষতি”- এই শ্লোগনকে সামনে রেখে জয়পুরহাটে শুরু হয়েছে ৩দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা।মঙ্গলবার বেলা ১১টায় শহরের রামদেও বাজলা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শরিফুল ইসলাম।
এ সম জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, বিসিএসআইআর’র পরিচালক ড. মোহাম্মদ নাজিম জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলাইমান আলী, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাকির হোসেন উপস্থিত ছিলেন।মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ক্ষদে বিজ্ঞানীদেরা ৩৫ টি স্টলের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী তুলে ধরে।
কিউএনবি/অনিমা/১লা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৬