শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

বুধবার থেকে পাওয়া যাবে টি-টোয়েন্টি সিরিজের টিকিট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৭৮ Time View

 

স্পোর্টস ডেস্ক : স্বাগতিক বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজ শেষ হয়েছে গতকাল। এবার পালা টি-টোয়েন্টির। আফগানদের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলা হবে ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সেই সিরিজের টিকিট পাওয়া যাবে বুধবার থেকে।

আগামী ৩ মার্চ বৃহস্পতিবার এবং ৫ মার্চ শনিবার অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার দুটি টি-টোয়েন্টি ম্যাচ। চট্টগ্রামের মতো ঢাকার মাঠেও থাকবে দর্শকের উপস্থিতি। আজ মঙ্গলবার এক বিবৃতিতে টিকিট ছাড়ার ঘোষণা দিয়েছে বিসিবি। জানানো হয়েছে, ৫ ধরনের টিকিট ছাড়া হবে। বুধবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে।

ম্যাচের দিনও টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শকরা। দ্বিতীয় ম্যাচের টিকিটও পাওয়া যাবে খেলার দিন ও আগের দিনে। ৫ ক্যাটাগরির টিকিট হলোঃ গ্র্যান্ড স্ট্যান্ড -১০০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড – ৫০০ টাকা, ক্লাব হাউজ – ৩০০ টাকা, সাউদার্ন-নর্দার্ন স্ট্যান্ড – ১৫০ টাকা ও ইস্টার্ন স্ট্যান্ড গ্যালারি – ১০০ টাকা।

 

 

কিউএনবি/আয়শা/১লা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit