বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

এবার বিমান চলাচলে পাল্টা ব্যবস্থা নিল রাশিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৭ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : বিমান চলাচল নিয়ে এবার পাল্টা ব্যবস্থা নিল রাশিয়া। ৩৬টি দেশের জন্য রাশিয়া তাদের আকাশসীমা নিষিদ্ধ ঘোষণা করেছে। সোমবার এক বার্তায় এ ঘোষণা দেয় দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। খবর সিএনএন। ইউরোপের বেশ কয়েকটি রাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশে রাশিয়ার বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপের পর এই ব্যবস্থা নিল রাশিয়া।

এদিকে চলমান উত্তেজনা নিরসনে রাশিয়ার সঙ্গে আলোচনা শুরু করেছে ইউক্রেন। সোমবার দুই দেশের প্রতিনিধিরা বেলারুশের সীমান্তে আলোচনা করতে পৌছান। ইউক্রেনের স্থানীয় সময় দুপুর ১টায় এ আলোচনা শুরু হয়। রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করতে বেলারুশ সীমান্তে গেছেন ইউক্রেনের উচ্চপদস্থ কর্মকর্তারা। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদমির জেলেনস্কি এ আলোচনায় অংশ নিতে যাননি।

গণমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, দুটি প্রধান দাবি নিয়ে রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে গেছেন ইউক্রেনের প্রতিনিধিরা। সেই দাবিগুলোর প্রথমটি হলো অনতিবিলম্বে যুদ্ধবিরতির চুক্তি করা। দ্বিতীয়টি হলো ইউক্রেন থেকে রাশিয়ার সব সৈন্যকে প্রত্যাহার করে নেওয়া। 

গণমাধ্যম রয়টার্সকে ইউক্রেনের প্রেসিডেন্টের এক উপদেষ্টা আলোচনা শুরু করার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে যুদ্ধবিরতি ও সৈন্য প্রত্যাহারের বিষয়টি নিয়ে আলোচনা করবে তাদের  প্রতিনিধিরা। এদিকে রাশিয়ার সঙ্গে আলোচনা করলেও এ আলোচনা নিয়ে খুব বেশি আশাবাদী নন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি। 

 

 

কিউএনবি/আয়শা/২৮শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit