বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

ইউক্রেন সংকটে শক্তি প্রয়োগের বিরোধিতা কাতারের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮২ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখিয়ে গঠনমূলক আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ বিন আব্দুর রহমান।

সোমবার তিনি আরও বলেছেন, ইউক্রেনে চলমান সামরিক উত্তেজনাকে গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। সব দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শনের ওপর দোহা গুরুত্ব দেয়। ইউক্রেন সংকট সমাধানে কূটনৈতিক পন্থা অবলম্বন করতে হবে। 

কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেন সংকটে শক্তি প্রয়োগের বিরোধিতা করছে দোহা।

ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযান পঞ্চম দিনে গড়িয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে ইউক্রেনে এই হামলা শুরু হয় রাশিয়ার। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে।

সূত্র: রয়টার্স।

কিউএনবি/অনিমা/২৮শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit