শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম
৩ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ হাসানের আঘাতে শুরুতেই ‘চাপে’ অস্ট্রেলিয়া দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? টটেনহামকে বিদায় রোমেরোর, গন্তব্য কি আতলেতিকো? ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া দাবানালে ঘরছাড়া হাজারো মানুষ ৭৫০ এরও বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করার পরিকল্পনায় ইন্দোনেশিয়া হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের, জবাবে যা বললো ইরান খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ 

ফুলবাড়ীতে অসুস্থ্য মাকে জিম্মি করে জোর পূর্বক ভাইবোন জমি রেজিষ্ট্রী করেন॥

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০২ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ীতে অসুস্থ মাকে জিম্মি করে জোর পূর্বক ভাইবোন মায়ের নিকট থেকে জমি রেজিষ্ট্রী করেন। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউপির মৃত ইসাহাক আলী সরকারের কন্যা মোছা হাসিনা বেগম (৪৮) এর গত ২৭/০২/২০২২ ইং তারিখে ফুলবাড়ী থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, তার ভাই মোঃ আবু রায়হান (৩০) ও বোন আয়েশা ছিদ্দিকা গত ২৪/০২/২০২২ ইং তারিখে তার অসুস্থ্য মা সানোয়ারা বেগম কে সকাল ১১টায় ডাক্তার দেখানোর কথা বলে বাড়ী থেকে এনে ফুলবাড়ী সাব রেজিষ্ট্রার অফিসে বারাই মৌজার জেএল নং ৩৪, ৮৮৬/৯৯১/৯০৬/৯০০/৮৯৩/৮৯১/৮১২ নং দাগের মোট ৯৬.৫০ শতক জমি মোঃ আবু রায়হান (৩০) ও বোন আয়েশা ছিদ্দিকা রেজিষ্ট্রি করে নেন।

মৃত ইসাহাক আলী সরকারের ৫ মেয়ে ও ২ ছেলে, মোছাঃ আয়শা ছিদ্দিকা, উম্মে হাফিজা, ইসমোত আরা, নাসিমা বেগম, হাসিনা বেগম ও ভাই মোঃ আবু রায়হান, মোঃ জাকারিয়া হোসেন। এদের মধ্যে মোছা আয়শা ছিদ্দিকা ইতি পূর্বে ১৪ শতক, ৫ শতক, ৩০ শতক সর্ব মোট ৪৭ শতক জমি ও রেজিষ্ট্রি নেন। এর পর উম্মে হাফিজা ৩৯ শতক জমি রেজিষ্ট্রি নেন। ইসমোত আরা বেগম, নাসিমা বেগম ও হাসিনা বেগম পিতা ও মাতার জমি থেকে বঞ্চিত করে ঐ ভাই মোঃ আবু রায়হান ও বোন আয়েশা ছিদ্দিকা। তাদের অন্যান্য ভাই বোনদের কে না জানিয়ে তার মায়ের নিকট থেকে মোঃ আবু রায়হান ৬৬ শতক ও বোন আয়েশা ছিদ্দিকা ৩০.৫০ শতক জমি মোট ৯৬.৫০ শতক জমি লিখে নেন। রায়হান ও তার বোন ইতি পূর্বে ৩ বিঘা জমি ও বোন ৪২ শতক জমি লিখে নেয়।

পবর্তীতে ভাই ও অন্যান্য বোনেরা লোক মুখে জানতে পারে তার মায়ের নামীয় জমি তাদেরকে না জানিয়ে বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন মায়ের নিকট থেকে কৌশলে মোট ২ একর ৮৫.৫ শতক জমি আত্মসাত করেন। উক্ত বিষয়ে ভাই বোনেরা আলোচনা করতে গেলে মোঃ আবু রায়হান (৩০) ও বোন আয়েশা ছিদ্দিকা মারমুখি আচরন করেন এবং তাদেরকে ভয়ভীতি ও মারপিট করার হুমকি দেন। এ বিষয়ে হাসিনা বেগম এর স্বামী আবু তাহের আলী জানান, উক্ত ব্যক্তি প্রতারনা করে সম্পূর্ন জমি আত্মসাত করেন। এ বিষয়ে আমার থানায় অভিযোগ করেছি। পর্বতীতে আদালতে আইনের আশ্রয় নিব।

 

 

কিউএনবি/আয়শা/২৮শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit