মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

ইউক্রেনের দাবি- পাঁচ হাজারের বেশি রুশ সৈন্য মারা পড়েছে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৬ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে গত চার দিনের লড়াইয়ে পাঁচ হাজারের বেশি রুশ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে কিয়েভের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ দাবি করা হয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সরকারি কর্মকর্তারা বলছেন, রাশিয়ার প্রায় পাঁচ হাজার ৩০০ সৈন্য নিহত হয়েছে। এছাড়া ১৯১টি ট্যাঙ্ক, ২৯টি যুদ্ধবিমান ও ২৯টি হেলিকপ্টার ধ্বংস করেছে ইউক্রেনের বাহিনী।

তবে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই দাবি তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। যদিও ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশ্বাস, সংঘর্ষ শুরু করে বড় ধরনের ক্ষয়ক্ষতিতে পড়েছে রাশিয়া। গতকাল রবিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় স্বীকার করেছে যে, তাদের বাহিনী ক্ষতির সম্মুখীন হয়েছে। যদিও রুশ কর্মকর্তারা হতাহতের সঠিক পরিসংখ্যান উল্লেখ করেননি।

সূত্র: বিবিসি।

 

 

কিউএনবি/আয়শা/২৮শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit