রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম

রাশিয়ার হামলায় ৩৫২ বেসামরিক ব্যক্তির মৃত্যু, দাবি ইউক্রেনের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৯ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে ১৪ শিশুসহ এ পর্যন্ত দেশটির ৩৫২ বেসামরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। স্থানীয় সময় রবিবার এক বার্তায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ দাবি করে। খবর আল জাজিরা’র।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, গত বৃহস্পতিবার ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু পর থেকে গত চারদিনে এ পর্যন্ত ১৪ শিশুসহ ৩৫২ জন বেসামরিক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া ১১৬ শিশুসহ এক হাজার ৬৮৪ জন আহত হয়েছেন।

এদিকে, ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার ঘটনার পরিপেক্ষিতে এবার নিজ দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও ন্যাটোর সদস্যপদ চায় কসোভো। দেশটি এমন এক সময় এই ঘোষণা দিল যখন ইউক্রেনে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রসহ ন্যাটো দেশগুলোর সাথে রাশিয়ার উত্তেজনা চলছে। এ নিয়ে নতুন করে উত্তেজনা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

কিউএনবি/অনিমা/২৮শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit