শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

পালিত হবে পবিত্র শবেমেরাজ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩৪ Time View

 

ডেস্ক নিউজ :  ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সোমবার (২৬ রজব ১৪৪৩ হিজরি) দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবেমেরাজ। পবিত্র এ রজনীটি মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যময় ও মহিমান্বিত। এ রাতে হজরত মোহাম্মদ (সা.)-এর জীবনে অন্যতম শ্রেষ্ঠ মুজিজা মেরাজ সংঘটিত হয়। 

নবুয়তের দ্বাদশ বছর রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত (আরবি ২৭ রজব) মহান আল্লাহর ইচ্ছায় নবীজি (সা.) ঊর্ধ্বাকাশে সফর করেন। আরশে আজিমে পৌঁছে মহান আল্লাহর সঙ্গে তাঁর সাক্ষাৎ ও কথাবার্তা হয়। এ সময় উম্মতে মোহাম্মদির জন্য পাঁচ ওয়াক্ত নামাজ হাদিয়াস্বরূপ ফরজ করেন মহান আল্লাহ।

মেরাজের বিস্ময়কর সফরে হজরত আদম (আ.), হজরত মুসা (আ.) ও হজরত ইবরাহীম (আ.)সহ অন্য নবীদের সঙ্গে সালাম বিনিময় হয় মহানবীর (সা.)। বাইতুল মুকাদ্দাসে সব নবী ও ফেরেশতাদের নামাজের ইমামতি করেন তিনি। এ ছাড়াও স্বচক্ষে জান্নাত-জাহান্নামের চিত্র দেখেন এবং আরশে আজিমে পৌঁছে আল্লাহর দিদার লাভ করেন। 

পবিত্র কোরআনে আল্লাহ বলেন, “তিনি সেই পবিত্র সত্তা, যিনি বান্দাকে তাঁর নিদর্শনগুলো দেখানোর জন্য রাত্রিকালে ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। যার চতুর্পাশ বরকতময়, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।” (বনি ইসরাইল : আয়াত ১)

হাদিসে বর্ণিত হয়েছে, মেরাজের রাতে রাসুল (সা.) মক্কায় উম্মে হানি বিনতে আবু তালিবের ঘরে ঘুমিয়েছিলেন। হঠাৎ হজরত জিবরাইল (আ.) এসে রাসুল (সা.)কে মসজিদে হারামে নিয়ে যান। যেখানে তাঁর বুক বিদীর্ণ করে জমজম কূপের পানি দিয়ে সিনা ধুয়ে পরিষ্কার ও শক্তিশালী করা হয়। তারপর সেখান থেকে তাকে বোরাকে করে প্রথমে বাইতুল মুকাদ্দাস ও সেখান থেকে রফরফে করে ঊর্ধ্বাকাশে নিয়ে যাওয়া হয়।

মেরাজের ঘটনা মুসলিম জাতির জন্য অত্যন্ত তাৎপর্য বহন করে। বিশেষ করে মেরাজে রাতে উম্মতে মোহাম্মদির ওপর পাঁচ ওয়াক্ত নামাজের বিধান জারি হওয়ায় এই রাত চিরস্মরণীয় হয়ে আছে।

কিউএনবি/অনিমা/২৮শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit