রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় ৩৫ পিস ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী আটক চৌগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বড়পুকুরিয়া কয়লাখনিতে নিয়োগে স্থগিত রেখে উচ্চ আদালতের রায়ে নিয়োগ প্রদান না করায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মচারীদের॥ মাটিরাঙ্গায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ। এশিয়ান গেমসের ব্যর্থতা খুঁজবে ক্রীড়া মন্ত্রণালয় চৌগাছায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় জামায়াতের র‌্যালী যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট স্কলারশিপ বাড়ানো নিয়ে মার্কিন দূতাবাসের সঙ্গে মাহদী আমিনের বৈঠক ডিআইজি-এসপিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার বিয়ের সাজে অপু বিশ্বাস-আদর আজাদ

৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষা ২৪ জুলাই

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৯ Time View

ডেস্ক নিউজ : ৪৩তম বিসিএসের বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষা শুরু হবে আগামী ২৪ জুলাই। আর তা চলবে ৪ আগস্ট পর্যন্ত। রবিবার বাংলাদেশ সরকারি কর্ম-কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহম্মদের সই করা অফিস আদেশ এ তথ্য জানানো হয়। বলা হয়, ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে আগামী ২৪ জুলাই, চলবে ৪ আগস্ট পর্যন্ত। পরীক্ষার হল, আসন বিন্যাস ও বিস্তারিত বিষয়াদি পরে জানিয়ে দেয়া হবে।

গত বছরের ২৯ অক্টোবর অনুষ্ঠিত হয় ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। ৮টি বিভাগীয় শহরের ৩৬৯ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা হয়। পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন চার লাখ ৪২ হাজার ৮৩২ চাকরিপ্রার্থী, যা বিসিএসের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আবেদনের রেকর্ড। আর এ পরীক্ষায় অংশগ্রহণ করেন তিন লাখ ২১ হাজার ৬৫০ প্রার্থী। পরীক্ষার ফল প্রকাশ করা হয় গত ২০ জানুয়ারি। এতে লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন ১৫ হাজার ২২৯ জন।

 

 

কিউএনবি/আয়শা/২৭শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit