বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

ফুলবাড়ীতে প্রতিপক্ষকে মারপিঠ ও হত্যার হুমকি দেওয়ায় আদালতে মামলা দায়ের॥

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৯ Time View

 

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ীতে প্রতিপক্ষকে মারপিঠ ও হত্যার হুমকি দেওয়ায় আদালতে মামলা দায়ের। ফুলবাড়ী উপজেলার জয়নগর গ্রামের মোঃ নুর ইসলামের পুত্র মোঃ ইসমাইল হোসেন রিপন এর গত ২২/০২/২০২২ ইং তারিখে দিনাজপুর এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সিআরপিসি আদালত (ঘ) অঞ্চল ফুলবাড়ীতে দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, উপজেলা আলাদীপুর ইউপির মৃত আমিন আলীর পুত্র মোঃ মাহাবুবুর রহমান (৩১), মৃত মোফাই এর পুত্র মোঃ মোকসেদ আলী (৪৫), মোঃ মোকসেদ আলীর পুত্র মোঃ রাশেদ (২২), মৃত মোফাই এর পুত্র মোঃ মোকলেছ আলী (৪৮), মৃত এনাজ উদ্দীন এর পুত্র মোঃ সেরাজুল ইসলাম সর্ব সাং-গড়পিংলাই তারা গত ১৭/০২/২০২২ ইং তারিখে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় মোঃ ইসমাইল হোসেন রিপন এর বাড়ীতে ফৌ: কা: বি আইনের ১০৭/১১৪/১১৭ ধারামতে প্রতিপক্ষরা দলবদ্ধ হয়ে নানা ভাবে ভয়ভিতি ও হুমকি প্রদান করেন।

উল্লেখ্য যে প্রতিপক্ষগণের মধ্যে বিদেশে যাওয়াকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। উক্ত বিরোধের জের ধরে ১১/০২/২০২২ ইং তারিখে রাত্রী ৯ টায় পিকাপ ভ্যান যোগে দলবদ্ধ হয়ে বাড়ীতে ঢুকে মটর সাইকেল এবং গাভী ও বাছুর নিয়ে যায়। এই ঘটনায় মোঃ ইসমাইল হোসেন রিপন বাদী হয়ে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত ফুলবাড়ী, দিনাজপুর এ দ:বি আইনের ৩৮০, ৪৫৭, ৫০৬, (ওও)/৩৪ ধারা মসে ২২সি/২০২২ (ফুলবাড়ী) নম্বরে একটি মামলা দায়ের করেন। যে মামলা টি বর্তমান চলমান আছে। এই মামলা করার পরেই প্রতিপক্ষরা মোঃ ইসমাইল হোসেন রিপন ও তার পরিবারকে বিভিন্ন ভাবে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি প্রদান করেন।

এই হুমকির উপর ভিত্তি করে মোঃ ইসমাইল হোসেন রিপন দিনাজপুর এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সি.আর.পি.সি আদালত (ঘ) আঞ্চল ফুলবাড়ীতে ৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং-৬৮পি/২০২২। তারিখ-২২/০২/২০২২ইং। মোঃ ইসমাইল হোসেন রিপন সাংবাদিককে জানান, আমি তাদের হুমকিতে বাড়ী থেকে কোথাও যেতে পারতেছিনা, যে কোন সময় প্রতিপক্ষরা আমার ও আমার পরিবারের উপর হামলা করতে পারে। তাই আমি আইন প্রয়োগ কারী সংস্থার কাছে আমার ও আমার পরিবারের নিরাপত্তার দাবী করছি।

 

কিউএনবি/আয়শা/২৭শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit