মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

একই স্থানে কবরস্থান ও শ্বশান দুই গ্রামবাসীর বিরোধ,পাল্টা-পাল্টি অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৫ Time View

 

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি :  দিনাজপুরের ফুলবাড়ীতে একই জায়গায় কবরস্থান ও শ্বশান হওয়াকে কেন্দ্র করে হিন্দু ও মুসলিম ধর্মালম্বলী দুই গ্রামবাসীদের মাঝে বিরোধ সৃষ্টি হয়েছে। ঘটনাটি উপজেলার কাজিহাল ইউনিয়নে পুখুরীহাট নীলপুকুর গ্রামে। এঘটনায় উভয় গ্রামবাসী ফুলবাড়ী থানা ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর পাল্টা-পাল্টি অভিযোগ দায়ের করেছেন। ঘটনাকে কেন্দ্র করে উভয় গ্রামবাসীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় এলাকাবাসী ও আভিযোগ সুত্রে জানাগেছে,উপজেলার কাজিহাল ইউনিয়নে পুখুরী মৌজার নীলপুকুর গ্রামের ১১৪১ নং দাগের সরকারী খাস জমিতে,মদন পুকুর নামে একটি পুকুর পাড়ের জমি শ্বশান হিসেবে ব্যবহার করে আসছেন পুখুরী হাট ডাঙ্গাপাড়া গ্রামের হিন্দু ধর্মালম্বলী জনগোষ্টি । অপরদিকে ওই পুকুুরের অপর পাড়ে কবরস্থান হিসেবে ব্যবহার করে আসছেন নীলপুখুর গ্রামের একাংশের মুসলিম ধর্মালম্বলী গ্রামবাসীরা। এ নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে দির্ঘদিন থেকে বিরোধ চলে আসছে,এরেই মধ্যে গত বৃহস্পতিবার নীলপুখুর গ্রামের মজিদুল ইসলাম নামে এক ব্যাক্তির মায়ের মৃত্যু হলে তাকে দাফন করতে গেলে, হিন্দু ধর্মালম্বীরা শ্বসানের জমি দাবী করে সেখানে কবর দিতে নিষেধ করলে,দুই গ্রামবাসীর মধ্যে নতুন করে বিরোধ সৃষ্টি হয়।

এই ঘটনায় বৃহস্পতিবার রাতেই হিন্দু ধর্মালম্বলী গ্রামবাসীদের পক্ষে পুখুরি ডাঙ্গাপাড়া গ্রামের কাজল চন্দ্রর ছেলে দুলাল চন্দ্র বাদী হয়ে,নীলপুখুর গ্রামের বাসীন্দা মুসলিম ধর্মালম্বলী মজিদুলসহ ৪জনকে বিবাদী করে ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অপরদিকে একই ঘটনায় এর আগে হিন্দু ধর্মালম্বী দুলালসহ কয়েক জনকে বিবাদী করে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেছেন নীলপুখুর গ্রামের মো: মজিদুল ইসলাম। পুখুরী ডাঙ্গাপাড়া গ্রামের হিন্দু ধর্মালম্বী বাসীন্দারা বলছেন পুকুরটি সরকারী খাশ জায়গায়,কাগজে হিন্দু ধর্মালম্বলীদের ব্যবহারের কথা উল্লেখ রয়েছে। তাই তারা দির্ঘদিন থেকে এই পুকুরটির পাড় শ্বশান হিসেবে ব্যবহার করে আসছেন।

অপরদিকে নীল পুকুর গ্রামের মুসলিম ধর্মালম্বলী মজিদুলসহ গ্রামবাসীরা জানায়,এই জায়গাটি সরকারী খাশ খতিয়ানের জায়গা,এই জায়গায়টি তারা দির্ঘ ৫০ বছর থেকে কবরস্থান হিসেবে ব্যবহার করে আসছেন। এবিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী থানার ভারপ্রপ্ত কর্মকর্তা ওসি আশ্রাফুল ইসলাম বলেন,বিষয়টি যেহেতু ধর্মিও বিষয় তাই তিনি উভায় পক্ষকে শান্ত থাকার নির্দ্দেশ দিয়েছেন। এদিকে উভয় পক্ষের সাথে কথা বলে জমির মাঝখানে একটি সীমানা প্রাচির দিয়ে বিষয়টি চিরস্থায়ী সমাধানের চেষ্টা করবেন বলে জানান উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন।

 

 

কিউএনবি/আয়শা/২৭শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit