মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম

নরসিংদী জেলা কারাগারের হাজতির মৃত্যু 

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৫৪ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ, নরসিংদী : নরসিংদী জেলা কারাগারে ফজর আলী (ফজা) নামে এক হাজতির চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয়। রবিবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ৯.৪০ মিনিটে নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন বালুসাইর গ্রামের জহর আলীর ছেলে মোঃ ফজর আলী ( ২৮) স্ট্রোক জনিত কারণে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। জানা যায়, রবিবার সকাল ৯টায় হাজতি ফজর আলী ওরফে ফজা কে জেলখানায় অজ্ঞান অবস্থায় দেখতে পায় কারাগাররক্ষী।

পরে তাকে দ্রুত নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯.৪০ মিনিটে তার মৃত্যু হয়। উল্লেখ্য উক্ত হাজতি ফজর আলী ওরফে ফজা গত ৯ ফেব্রুয়ারী ২০২২ খ্রিস্টাব্দে তার স্ত্রীকে বালুসাইর গ্রামের ইটভাটার পাশে দাঁড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে তাকে অত্র হত্যা মামলায় ১১ ফেব্রুয়ারি পুলিশ গ্রেপ্তার করে। পরে সে নরসিংদী জেলা কারগারে ৩০২/২০১/৪৪ ধারা’য় কারাবন্দী ছিলেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

কিউএনবি/আয়শা/২৭শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit