রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় ৩৫ পিস ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী আটক চৌগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বড়পুকুরিয়া কয়লাখনিতে নিয়োগে স্থগিত রেখে উচ্চ আদালতের রায়ে নিয়োগ প্রদান না করায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মচারীদের॥ মাটিরাঙ্গায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ। এশিয়ান গেমসের ব্যর্থতা খুঁজবে ক্রীড়া মন্ত্রণালয় চৌগাছায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় জামায়াতের র‌্যালী যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট স্কলারশিপ বাড়ানো নিয়ে মার্কিন দূতাবাসের সঙ্গে মাহদী আমিনের বৈঠক ডিআইজি-এসপিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার বিয়ের সাজে অপু বিশ্বাস-আদর আজাদ

গবেষণা মঞ্জুরি বৃদ্ধিসহ ৯ দফা দাবি বিশ্ববিদ্যালয় পরিষদের

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৬ Time View

 

ডেস্ক নিউজ : বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য গবেষণা মঞ্জুরি বৃদ্ধি, বিদেশি জার্নালে গবেষণা প্রতিবেদন প্রকাশে আর্থিক সহায়তা প্রদানসহ ৯দফা দাবি জানিয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ। আজ রবিবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মো. আবু তাহেরের সঙ্গে ইউজিসিতে অনুষ্ঠিত এক বৈঠকে এ দাবি জানান পরিষদের নেতৃবৃন্দ।  

সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গিয়াসউদ্দিন মিয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইমদাদুল হক, নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. দিদারুল-আলম, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শহীদুর রশীদ ভুঁইয়া এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

বৈঠকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় পরিষদের কোষাধ্যক্ষ প্রফেসর ড. শহীদুর রশীদ ভুঁইয়া সুনিদিষ্টি নীতিমালার ভিত্তিতে প্রতিটি বিশ্ববিদ্যালয়কে আনুপাতিক এবং বর্ধিত হারে গবেষণা মঞ্জুরি প্রদান এবং প্রতি বছর আনুপাতিক হারে বৃদ্ধির দাবি জানান। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে বিদেশে অনুষ্ঠিত কনফারেন্স বা সেমিনারে যোগদানের জন্য নির্দিষ্ট খাত ভিত্তিক অর্থ মঞ্জুর করা, বিভিন্ন ধরনের দায়িত্ব ভাতা প্রদান, স্কয়ার ফিটে বাসা ভাড়া কর্তন, প্রভিডেন্ট ফান্ডের মুনাফা ১৩ শতাংশ নির্ধারণ এবং উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারারদেরকে বিভিন্ন ধরনের ভাতার আওতায় আনার দানি জানান।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের ০৯ দফা দাবি বিষয়ে ইউজিসি সদস্য প্রফেসর ড. আবু তাহের বলেন, গুণগত উচ্চশিক্ষা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় পরিষদের যৌক্তিক দাবিগুলো পূরণের বিষয়ে ইউজিসির উচ্চ পর্যায়ে আলোচনা করা হবে।  তিনি আরও বলেন, ইতোমধ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বাজেট বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।  

 

 

কিউএনবি/আয়শা/২৭শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit