বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জনতা পার্টির ২১ দফা রাজনৈতিক পরিকল্পনা ঘোষণা মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি  দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের রাঙামাটিতে মধ্যরাতে বিদ্যালয়ের প্রহরীকে হত্যাচেষ্টার অভিযোগ নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের চৌগাছায় হাজরাখানা স্কুলের ছাদে মাইকের হর্ন, নিচে জেনারেটর বলুহ মেলায় শব্দদূষণে ব্যাহত হচ্ছে শ্রেণি কার্যক্রম তিন দশক পর ন্যু ক্যাম্পে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে কৃষকদের সচেতন হতে হবে: রাষ্ট্রপতি রিয়াল মাদ্রিদের দুর্বলতা খুঁজে পেলেন মরিনিও এখনই ইয়েমেন সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র: বিশ্লেষক

সরকারী ঘোষণা অনুযায়ী গণটিকা কার্যক্রমের দ্বিতীয় দিন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩৫ Time View
নাটোর,প্রতিনিধি :  সরকারী ঘোষণা অনুযায়ী গণটিকা কার্যক্রম দুই দিন সময় বাড়ানোর কারণে দ্বিতীয় দিনেও নাটোরে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। আজ রবিবার দ্বিতীয় দিনেও সকালে নাটোর সদর হাসপাতাল, সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ প্রতিটি টিকাদান কেন্দ্রেই ভীড় লক্ষ্য করা গেছে। দ্রæত টিকা গ্রহণ করে নিজ নিজ কর্মস্থলে যাওয়ার উদ্দ্যেশ্যে অনেকেই নির্ধারিত সময়ের আগেই টিকাদান কেন্দ্রে এসে টিকা নিতে লাইন ধরেন। কিন্তু টিকা দেওয়া শুরু হতে বিলম্ব হওয়ায় তারা সমস্যায় পড়েছেন।

টিকা নিতে আসা ব্যক্তিরা জানান, সকাল ৯ টা থেকে টিকা দেওয়া শুরুর কথা থাকলেও সাড়ে ৯ টার সময়েও যারা টিকা দেবেন তাদের কাউকে দেখা যাচ্ছে না। ফলে তাদের নিজ নিজ কর্মস্থলে যেতে বিলম্ব ঘটছে। এজন্য তারা ক্ষোভ প্রকাশ করেন। অনেক টিকা গ্রহীতা আগে টিকা দিতে না পারলেও নিবন্ধন ছাড়াই টিকা দেওয়া হচ্ছে বলে তারা টিকা নিতে এসেছেন।

নাটোরের   সিভিল   সার্জন   ডাঃ   রোজী   আরা  খাতুন  জানান, সরকারী নির্দেশনা মোতাবেক তারা দ্বিতীয় দিনে গণ টিকাদান অব্যাহত রেখেছেন। জেলায় প্রায় তিনশ’ টিকাদান কেন্দ্রে ৩লাখ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। এর মধ্যে গতকাল শনিবার ১ লাখ ৫৫ হাজার জনকে টিকা দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে বর্ধিত দুই দিনে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

কিউএনবি/অনিমা/২৭শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit