বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

‘সুইফট’ থেকে রাশিয়া বাদ, ঝুঁকিতে পড়বে কোন দেশগুলো?

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৬ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  বিশ্বের অন্যতম পেমেন্ট সিস্টেম সুইফট থেকে রাশিয়ার নির্দিষ্ট কয়েকটি ব্যাংককে বাদ দিতে একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য, কানাডা ও যুক্তরাষ্ট্র।

শনিবার এক যৌথ বিবৃতিতে দেশগুলো ইউক্রেনে রাশিয়ান আগ্রাসনের বিরুদ্ধে নিন্দা জানিয়ে এ মতৈক্যে পৌঁছায় বলে জানিয়েছে বিবিসি। 

বিবৃতিতে নেতারা বলেন, যেহেতু রাশিয়ার সৈন্যরা কিয়েভসহ ইউক্রেনের অন্যান্য শহরে হামলা চালিয়েই যাচ্ছে, সেহেতু আমরা রাশিয়াকে আটকাতে সংকল্পবদ্ধ। রাশিয়াকে আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা এবং আমাদের অর্থনীতি থেকে আরও দূরে সরিয়ে দেওয়া হবে। 

রাশিয়ার নির্দিষ্ট কয়েকটি ব্যাংককে সুইফট মেসেজিং সিস্টেম থেকে বাদ দেওয়াসহ সামনের দিনগুলোতে এসব পদক্ষেপের বাস্তবায়ন করা হবে বলেও জানানো হয়েছে। 

বিবৃতিতে আরও বলা হয়, এটা নিশ্চিত করা হবে যে, নির্দিষ্ট ওই ব্যাংকগুলো আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হবে এবং বিশ্বব্যাপী তাদের কার্যক্রম চালানোর ক্ষতির মুখোমুখি হবে।

সুইফট এর পূর্ণরূপ সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন। এটি বেলজিয়ামভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান। এর মাধ্যমে দ্রুত ও নিরাপদে আন্তর্জাতিক লেনদেন করা হয়। বিশ্বের ২০০টির বেশি দেশে ১১ হাজার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সুইফট যুক্ত। 

টানা উত্তেজনার পর অবশেষে গত বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেনে হামলা চালিয়েই বসে। এর পরিপ্রেক্ষিতে রাশিয়াকে অর্থনৈতিকভাবে একঘরে করে দিতে চায় আমেরিকাসহ দেশটির ইউরোপীয় মিত্ররা। যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশের পক্ষ থেকে জোরালো দাবি ওঠে রাশিয়াকে বিশ্বের অন্যতম পেমেন্ট সিস্টেম সুইফট থেকে বাদ দেওয়ার।

তবে বিপরীতে প্রশ্ন ওঠে সুইফট থেকে রাশিয়ায় সেবা দেওয়া বন্ধ হলে বিশ্বের অন্যান্য দেশে কোনো প্রভাব পড়বে কি না। এবিষয়ে বিবিসির প্রতিবেদনে জানানো হয়, সুইফট থেকে রাশিয়াকে বাদ দেওয়া হলে দেশটির ব্যাংকিং নেটওয়ার্কে বিরাট প্রভাব পড়বে। তবে এর প্রভাব রাশিয়া ছাড়িয়ে অন্যান্য দেশেও পড়বে।

রাশিয়ার কাছ থেকে তেল বা গ্যাস ক্রেতা দেশগুলো পড়বে ঝুঁকিতে। সেসব দেশের আর্থিক লেনদেন সারতে ভিন্ন কোনো চ্যানেল ব্যবহারের কথা ভাবতে হবে। তবে তারপরেও সিদ্ধান্ত হয় রাশিয়াকে এই সেবা থেকে বাদ দেওয়ার।  

এদিকে সুইফট ব্যাংকিং নেটওয়ার্ক থেকে রাশিয়াকে বাদ দিতে আগে থেকেই জোর দাবি জানিয়ে আসছিল ইউক্রেন। 

কিউএনবি/অনিমা/২৭শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit