বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

চকরিয়ায় ফের গৃহবধুর লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১৫ Time View
এম রায়হান চৌধুরী,চকরিয়া প্রতিনিধি : চকরিয়ায় ফের গৃহবধুর লাশ উদ্ধার করেছে  থানা পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার কাকারা বটতলী কসাইপাড়া থেকে লাশটি উদ্ধার করা হয় ।স্থানীয় লোকজন জানান,  গ্রামের ফরিদুল আলমের ছেলে আলাউদ্দিনের সাথে একই এলাকার মকছুদ আহমদের মেয়ে মিনার নাহার পুতু মনি(২৮)এর বিয়ে হয় আটবছর আগে। দাম্পত্য জীবনে এক কন্যা সন্তান ও এক ছেলে  রয়েছে। কিন্তু পথিমধ্যে পারিবারিক কলহ তৈরি হয় দু’ জনের মাঝে। এর ফলে আলাউদ্দিন ইতোপূর্বে দ্বিতীয় বিয়ে করে বসে। স্বামী অন্যত্রে বিয়ে করার কথা শুনে মিনার নাহার পুতু মনি মানসিকভাবে ভেঙ্গে পড়ে। স্বামী আলাউদ্দিনও প্রায় সময় তাকে অবহেলায় রাখায় পরিবারে দ্বন্দ্ব লেগেই থাকে।

নিকটবর্তী লোকজন জানান, শনিবার সকাল ৯ টায় ঝগড়া হয় তাদের মাঝে, এসময় মিনার নাহার পুতু মনির উপর নির্মমতা চালানে হয় বলেও শুনতে পান তারা। স্থানীয় ইউপি চেয়ারম্যান সাহাবউদ্দিন জানান, স্বামী আরেকটি বিয়ে করেছে, ফলে স্ত্রী মিনার নাহার পুতুমনি বাপের বাড়ি চলে যায়। তিনি আরও বলেন,  এ নিয়ে আমার পরিষদে বিচার হয়েছে, তারা দু’জন সমজোতায় এসে ফের সংসার কার্য শুরু করে। কিন্তু আজকে শুনলাম তাকে সবাই নির্যাতন করে মেরে মুখে বিষ ঢেলে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে।

চকরিয়া থানার এসআই মাঈনউদ্দিন জানান, কর্তব্যরত ডাক্তার বিষক্রিয়া ওয়াস করে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করে, কিন্তু অভিভাবকরা সেখানে না নিয়ে প্রাইভেট হাসপাতালে ভর্তি করে।  তিনি আরও বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি, ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হবে।

কিউএনবি/অনিমা/২৭শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit