রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম

নবাবগঞ্জে গাজা ও ইয়াবাসহ নারী ব্যবসায়ী আটক-২

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮২ Time View

 

এম এ সাজেদুল ইসলাম (সাগর),নবাবগঞ্জ (দিনাজপুর) : দিনাজপুরের নবাবগঞ্জে পৃথক পৃথক অভিযানে ২জন নারীকে আটক করেছে থানা পুলিশ । শনিবার গভীর রাতে আভিযান চালিয়ে (২৫/০২/২০২২) নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহোদয়ের নির্দেশক্রমে অত্র থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চলা কালে অত্র থানার সাব-ইন্সপেক্টর মোঃমশিউর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে রাত্রি অনুমান ১০.০৫ ঘটিকার সময় নবাব গঞ্জ উপজেলার ৭ নং দাউদপুর ইউনিয়নের অন্তর্গত মনিরামপুর গ্রামস্থ মোঃ তাহেরুল ইসলাম এর বসত বাড়িতে অভিযান চালিয়ে মোঃ তাহেরুল ইসলামের স্ত্রী মোছাঃ মমতাজ বেগম (২৮)কে ৫০ পিসইয়াবা ও ২৯ পিস লোফেন্টা ট্যাবলেট সহ গ্রেপ্তার করেন।

অপর দিকে উপজেলার ৭ নং দাউদপুর ইউনিয়নের অন্তর্গত হেয়াতপুর কাঞ্চে পাড়া গ্রামস্থ মোঃ বজলুর রহমান বাবু এর বসতবাডড়িতে অভিযান চালিয়ে মোঃবজলুর রহমান বাবুর স্ত্রী মোছাঃ শাহিদা খাতুন (৫৮)কে ৫০০ গ্রামগাঁজা সহ গ্রেপ্তার করেন। গ্রেপ্তার কৃত আসামীদেও জব্দকৃত মালামালসহ থানায় হাজির হলে এসআই মোঃআবুল কালাম আজাদ এর অভিযোগের ভিত্তিতে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহোদয় নবাবগঞ্জ থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) সারনির ১৯(ক)/৪১ ধারায় মামলা রুজু কওে  প্রয়োজনীয় কাগজ পত্র সহ শনিবার বিকেলে দিনাজপুর জেলহাজতে  প্রেরন করেন।

কিউএনবি/অনিমা/২৬শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit