শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

বরিশাল বিভাগীয় কমিশনারের গৌরনদীর গনটিকা কেন্দ্র পরিদর্শন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ১২৬ Time View

 

বিশ্বজিত সরকার বিপ্লব,গৌরনদী (বরিশাল) প্রতিনিধি  : বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আমিনুল আহসান শনিবার সকাল থেকে দিনভর গৌরনদী উপজেলার করোনার গনটিকা প্রদান কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় উপজেলার বেশ কয়েকটি টিকা কেন্দ্র ঘুরে করোনার ভ্যাকসিন প্রদান কার্যক্রমের শৃঙ্খলা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।টিকা কেন্দ্র পরিদর্শনকালে তার সাথে ছিলেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন মুন্সী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আরিফুল ইসলাম প্রিন্সসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস জানান, সারাদেশে একযোগে এককোটি করোনার ভ্যাকসিন প্রদান কার্যক্রমের অংশ হিসেবে শনিবার দিনভর বরিশালের গৌরনদী উপজেলার ২২টি টিকা কেন্দ্র থেকে একযোগে গণটিকা প্রদান কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপজেলার ওই কেন্দ্রগুলো থেকে সর্বমোট ১৫ হাজার ৪ শত ২৬ জনকে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ প্রদান করা হয়। এর মধ্যে ৬ হাজার ৯ শত ৬৫ জন পুরুষ ও ৮ হাজার ৪ শত ৬১ জন নারী রয়েছে।

কিউএনবি/অনিমা/২৬শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit