মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম
বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত সুরক্ষিত দেয়ালে অরক্ষিত অট্টালিকা: ধ্বংসের দ্বারপ্রান্তে বিরামপুরে রক্ষুনী কান্ত বাবুর জমিদার বাড়ি॥ ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ী কর্তৃক মারপিটের ঘটনায় সংবাদ সম্মেলন গুতেরেসের বিদায়ী ভাষণে গাজা, এআই ও নিরাপত্তা পরিষদে স্থায়ী আসনের তাগিদ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে টানা দ্বিতীয় সোনা ভারতের

সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে আটোয়ারীতে ইউনিয়ন পর্যায়ে করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৭ Time View

 

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : করোনা মহামারি প্রতিরোধে শনিবার (২৬ ফেব্রুয়ারি) দেশব্যাপি শুরু হয় ‘ একদিনে এক কোটি কোভিড-১৯ টিকাদান কর্মসুচি’। সারাদেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারীতেও কর্মসুচি বাস্তবায়নে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। কর্মসুচি বাস্তবায়নে উপজেলার ছয় ইউনিয়নে টিকা প্রদান কার্যক্রম সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে । গণটিকা কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম , উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ হুমায়ুন কবির , আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সইফুজ্জামান বিপ্লব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোবারক হুসেন।

ছয় ইউনিয়নে টিকা প্রদান পরিদর্শন শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা নির্বাহী অফিসার মুসফিকুল আলম হালিম নিজে বুস্টার ডোজ টিকা গ্রহণ করেন । প্রতিটি কেন্দ্রে টিকা গ্রহনকারীদের ছিল উপচেপড়া ভিড়। টিকা গ্রহণকারীদের বেশ আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রতিটি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর বলেন, আজ এ উপজেলায় প্রায় ৬হাজার বিভিন্ন বয়সী নারী-পুরুষ টিকা গ্রহণ করেছে।

আলোয়াখোয়া ইউপি চেয়ারম্যান মোজাক্কারুল আলম( কচি) বলেন ,আমার ইউনিয়নে জনগণকে টিকা গ্রহণে উৎসাহিত করেছি এবং টিকা গ্রহণকারীদেরকে জুস ও বিস্কুট খাওয়ানো হয়েছে । রাধানগর ইউপি চেয়ারম্যান আবু জাহেদ বলেন, আমার ইউনিয়নে প্রত্যেক টিকা গ্রহনকারীকে বিরিয়ানী খাওয়ার ব্যবস্থা করেছি টিকা গ্রহণকারীরা উৎসাহিত হয়ে টিকা গ্রহণ করেছে । মির্জাপুর , ধামোর , তোড়িয়া, বলরামপুর ইউনিয়নের জনগন উৎসাহিত হয়ে টিকা গ্রহণ করছেন ।

 

 

কিউএনবি/আয়শা/২৬শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit