বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

রাশিয়ার তেলের ওপর বৈশ্বিক নিষেধাজ্ঞার আহ্বান জানাল ইউক্রেন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৪ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে তৃতীয় দিনের মতো সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। ইউক্রেনের রাজধানী কিয়েভের পথে পথে দুই পক্ষের মধ্য তুমুল লড়াই অব্যাহত আছে। দুই দেশের এ উত্তেজনার মধ্যে রাশিয়ার অপরিশোধিত তেল কেনা বন্ধের জন্য বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক টুইট বার্তায় বিশ্ববাসীর প্রতি এ আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। টুইট বার্তায় দিমিত্রো কুলেবা বলেন, আমি বিশ্বের কাছে আবেদন করছি-রাশিয়াকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দিন। রাষ্ট্রদূতদের বহিষ্কার করুন, তেল নিষেধাজ্ঞা আরোপ করুন, তাদের অর্থনীতি ধ্বংস করুন। রাশিয়ার যুদ্ধাপরাধীদের থামান!

প্রতিরক্ষামূলক অস্ত্রের অনুরোধের পাশাপাশি, ইউক্রেনীয় সরকার মস্কোর ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের জন্য বিশ্বকে আহ্বান জানিয়ে আসছে। তবে ইতোমধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাষ্ট্র ও কানাডা। তবে রাশিয়ার উপর পশ্চিমাদের এ নিষেধাজ্ঞা এখন পর্যন্ত এই দেশটির জ্বালানি খাতকে অন্তর্ভুক্ত করা হয়নি।

সূত্র: বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/২৬শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit