সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষক দিবসেও কর্মবিরতিতে শিক্ষক-শিক্ষার্থীরা সারাদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ। মেসির বিদায়ের পর আর্জেন্টিনা একদম বদলে যাবে: স্কালোনি নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অসরপ্রাপ্ত সেনা  পরিবার। আদালতের আদেশ অমান্য করে তাদের পরিবারকে প্রাণ নাসের হুমকি। দেশের স্বার্থে ফুলবাড়ির কয়লা উত্তোলন করতে চায় সরকার  আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

 চকরিয়ায় চিরকুট লিখে দুই সন্তানের জননীর আত্মহত্যা 

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩৫ Time View
এম রায়হান চৌধুরী,চকরিয়া প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় চিরকুট লিখে আত্মহত্যা করেছে রুমানা আক্তার (২৬) নামে দুই সন্তানের জননী। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের কোরবানীয়া ঘোনা এলাকায় এ আত্মহত্যার ঘটনা ঘটে। রুমানার ওই এলাকার হাফেজ শফিকুর রহমানের স্ত্রী। তার ৯ বছর বয়সী এক ছেলে ও ৭ বছর বয়সী এক কন্যা রয়েছে।রুমানার হাতের লেখা চিরকুটটি হুবহু তুলে ধরা হল, ‘আমার দুটি সন্তানকে সবাই দেখে রাখবেন।

এই পরিবারে আমার সন্তানদের কেউ রাখবেন না। সবার কাছে অনুরোধ। বাঁচার খুব ইচ্ছে ছিল। কিন্ত আর বেঁচে থাকা সম্ভব হলোনা। শুধু আমার শ্বাশুড়ীর কারণে। মানসিকভাবে অনেক অনেক অত্যচারিত মেয়ে আমি। আর পারছি না। আর পারছি না। আর পারছি না। কবরই আমার জন্য শ্রেষ্ট।   আল্লাহ হাফেজ।”হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। ওই চিরকুটের লেখা রুমানার কিনা খতিয়ে দেখা হচ্ছে। 
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কিউএনবি/অনিমা/২৬শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit