শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
বাবার পর এবার মা ও তিন বোন, একা হয়ে গেলেন সিফাত এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

ইউক্রেন সেনাদেরকে নেতৃত্ব উৎখাতের বার্তা পুতিনের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৬ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবার সরাসরি ইউক্রেন সেনাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। তিনি বলেন, ‘নেতৃত্বকে ক্ষমতা থেকে সরান। আমরা আপনাদের জন্য সুদিন নিয়ে আসছি।’

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ নিরাপত্তা পরিষদে ভাষণ দিয়েছেন। তিনি তার ভাষণে ইউক্রেন সরকার এবং ইউক্রেনের প্রেসিডেন্টকে ব্যঙ্গবিদ্রূপ করে তাদের ‘নব্য-নাৎসী’ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে রুশ বিরোধী বাহিনী ‘ব্যান্ডেরাইট’ বলে উল্লেখ করেন। খবর বিবিসির

তিনি বলেন, ‘তারা সন্ত্রাসীদের মত আচরণ করছে। রাশিয়া, শান্তিকামী জনগণকে হত্যা করছে এমন অভিযোগ করে তারা এই সাধারণ মানুষকে ঢাল হিসাবে তুলে ধরে নিজেদের আচরণ ঢেকে রাখছে।

পুতিন বলেন, ‘এটা সুনিশ্চিত যে বিদেশী পরামর্শদাতাদের সুপারিশে তারা এসব কিছু করছে। সবার উপরে তাদের পরামর্শ দিচ্ছে আমেরিকা।’

এরপর ইউক্রেন সেনাবাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘ইউক্রেনের সশস্ত্র সেনাদের উদ্দেশ্যে আমি আবার বলতে চাই, এই নব্য নাৎসীদের আপনাদের শিশু, আপনাদের স্ত্রী, আপনাদের বৃদ্ধ মানুষদের মানব-ঢাল হিসাবে ব্যবহার করতে দেবেন না।’

“নিজেদের হাতে ক্ষমতা তুলে নিন। কিয়েভের ওই মাদকাসক্ত এবং নব্য নাৎসী দলের সাথে কথা বলার চেয়ে আমরা এবং আপনারা কথা বললে একটা চুক্তিতে পৌঁছন অনেক সহজ হবে।”

এ দিকে রাশিয়ার সেনা কিয়েভের দিকে অগ্রসর হতে ইউক্রেন প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের আহ্বান জানানো হয়েছে রাজধানী রক্ষার স্বার্থে অস্ত্র হাতে তুলে নেওয়ার। রুশসেনার গতিবিধির উপর নজর রাখার জন্য কিয়েভের বাসিন্দাদের আহ্বান জানানো হয়েছে।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষে নেটমাধ্যমে পেট্রল বোমা তৈরির কৌশল জানিয়ে নাগরিকদের উদ্দেশ্যে একটি পোস্ট করা হয়েছে। মন্ত্রণালয়ের উপদেষ্টা ভাদিম ডেনিসেঙ্কো বলেন, ‘‘যাঁরা অস্ত্র নিয়ে আমাদের রাজধানী রক্ষা করতে চান এমন স্বেচ্ছাসেবকদের হাতে ১৮ হাজার মেশিনগান তুলে দেওয়া হয়েছে।’’

পাশাপাশি নির্দেশ দিয়ে বলা হয়েছে, ‘‘রাজধানী রক্ষা করার জন্য ইউক্রেনের সেনারা কৌশলগত অবস্থান নিচ্ছে। নাগরিকদের অনুরোধ নিরাপত্তার স্বার্থে তারা যেন এই ছবি না তোলেন।’’

কিউএনবি/অনিমা/২৬শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৮:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit