শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

আফগানদের উড়িয়ে শীর্ষে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯১ Time View

 

স্পোর্টস ডেস্ক : সফরকারী আফগানিস্তানকে টানা দুই ম্যাচে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করল বাংলাদেশ। সেইসঙ্গে ইংল্যান্ডকে হটিয়ে চলমান আইসিসি সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষেও উঠে বসল টাইগাররা। শুক্রবার চট্টগ্রামে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে তামিম ইকবালের দল জয়লাভ করে ৮৮ রানের বড় ব্যাবধানে, ২৯ বল হাতে রেখেই। 

এদিন লিটন দাসের অনবদ্য শতক ও মুশফিকের আক্ষেপে মোড়ানো অর্ধশতকে ভর করে আফগানদের বিপক্ষে সর্বোচ্চ রানের স্কোর গড়ে বাংলাদেশ। দুজনের দুই শতাধিক রানের রেকর্ড জুটিতে ৪ উইকেটে ৩০৬ রানে ইনিংস শেষ করে টাইগাররা।

স্বাগতিকদের দেয়া এই বড় রান টপকাতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সফরকারীরা। এরপর ৩৪ রানে আরও একটি উইকেট হারালেও দুই ব্যাটার রহমত শাহ ও নজিবুল্লাহ জাদরানের ৯০ বলে ৮৯ রানের জুটিতে দারুণ প্রতিরোধ গড়ে তোলে আফগানিস্তান।

তবে এর মাঝেই ফিফটি পূরণ করা রহমত শাহকে ফিরিয়ে সেই প্রতিরোধ ভেঙে দেন তাসকিন আহমেদ। টাইগার পেসারের বলে সরাসরি বোল্ড হয়ে ফেরার আগে ৪টি চারের মারে ৫২ রান করেন আফগান ওপেনার। যাতে ১২৩ রানেই চতুর্থ উইকেট হারায় সফরকারীরা। 

এরপর মোহাম্মদ নবী (৩২) ও রশিদ খান (২৯) শেষ দিকে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও টাইগার বোলিং তোপের মুখে সবই ভেঙে পড়ে তাসের ঘরের মতো। আফগানরা শেষ পর্যন্ত গুটিয়ে যায় ৪৫.১ ওভারেই, ২১৮ রান তুলেই। যার ফলে ২৯ বল বাকি থাকতেই ৮৮ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়েন তামিম-সাকিবরা।

দলের পক্ষে এদিন ২টি করে উইকেট দখল করেন তাসকিন ও সাকিব। এছাড়া মুস্তাফিজ, শরিফুল, মিরাজ, মাহমুদউল্লাহ ও আফিফ হোসাইন লাভ করেন একটি করে উইকেট। তবে ম্যাচ সেরা খেলোয়াড় হন শতক হাঁকানো লিটন দাস।

এদিক, এই ম্যাচ হেরে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে সিরিজ হারল সফরকারীরা। অন্যদিকে, ১৪ ম্যাচে ১০ জয়ে ১০০ পয়েন্ট নিয়ে আইসিসি সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে বসল বাংলাদেশ। ৯৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ইংল্যান্ড নেমে গেল দুই নম্বরে। ১৫ ম্যাচে ৯ জয় তাঁদের।

কিউএনবি/অনিমা/২৫শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit