শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

সবাই ভীত, একাই লড়ছি রাশিয়ার বিরুদ্ধে: জেলেনস্কি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮০ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  রাশিয়াকে হামলা বন্ধের আহ্বান জানানোর পাশাপাশি ইউক্রেইনকে সাহায্য করার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আবেদন জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

কিয়েভের স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ৭টায় নাগরিকদের উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও ভাষণে জেলেনস্কি এ আবেদন জানান বলে জানিয়েছে বিবিসি।

তিনি বলেন, “এই সকালে আমরা আমাদের দেশকে একাই রক্ষা করে চলেছি। গতকালের মতোই, বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনীগুলো দূর থেকে তা প্রত্যক্ষ করছে।

“গতকালের নিষেধাজ্ঞায় কি রাশিয়া প্রভাবিত হয়েছে? আমরা আমাদের আকাশে যে শব্দ শুনছি ও ভূমিতে যা দেখছি তাতে এটা যথেষ্ট নয়।”

মস্কোর উদ্দেশ্যে তিনি বলেন, “কীভাবে শত্রুতা শেষ করা যায় তা নিয়ে এবং এই আক্রমণ বন্ধের বিষয়ে আগে হোক পরে হোক রাশিয়াকে আমাদের সঙ্গে কথা বলতে হবে। যত আগে আলাপ শুরু করা যাবে রাশিয়ার ক্ষতি ততই কম হবে।

“আক্রমণ বন্ধ হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের দেশকে রক্ষা করে যাবো।”

শুক্রবার ভোরের আগে থেকে বহুবার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।

তিনি জানান, ভোর ৪টা থেকে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়। সামরিক স্থাপনার পাশাপাশি বেসামরিক এলাকায়ও হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

এর আগে রাশিয়া জানিয়েছিল, তারা বেসামরিক এলাকাকে ক্ষেপণাস্ত্রের লক্ষ্যস্থল করছে না।

কিন্তু এদিন সকালে কিয়েভে বেশ কিছু বড় ধরনের বিস্ফোরণ ঘটে, তারমধ্যে একটি আবাসিক ভবনে আঘাত হানা ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণও ছিল বলে জানিয়েছে বিবিসি।

বৃহস্পতিবার রাতে জেলেনস্কি জানিয়েছিলেন, রাজধানী কিয়েভের ওপর আক্রমণ জোরদার করা হচ্ছে। তারপরেও রাজধানী ছাড়ার কোনো ইচ্ছা নেই বলেও জানান তিনি। 

কিউএনবি/অনিমা/২৫শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit