রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ভুরুঙ্গামারীতে স্বাস্থ্য সেবা নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও গাছের চারা বিতরণ। মাটিরাঙ্গায় জোনের উদ্যােগে স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন। দাম বাড়ল এলপি গ্যাসের, সন্ধ্যা থেকেই কার্যকর মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ২১০ পরিবার পেল কাজুকো ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী গণমাধ্যমে সংবাদ প্রকাশের সিলেট টিটিসির প্রতারক ড্রাইভার বিল্লাল আটক, ২ ঘন্টার পর মুছলেকা দিয়ে মুক্তি রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু দুর্গাপুরে ৬৩ বোতল ভারতীয় মদসহ আটক ২

নরসিংদীতে নিখোঁজের তিনদিন পর নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩৪ Time View

 

মোঃ সালাহউদ্দিন আহমেদ: নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে নিখোঁজের তিনদিন পর কবির হোসেন (৪০) নামে এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর একটায় ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক এলাকার একটি ভবনের পিছন থেকে ওই নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করে পলাশ থানা পুলিশ। নিহত কবির হোসেন ঘোড়াশাল পৌর এলাকার গড়পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। সে বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক এলাকায় একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের ড্রেন নির্মান শ্রমিকের কাজ করতো।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়,  মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে কবির হোসেন কাজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন তার কোন খোঁজ না পেয়ে বৃহস্পতিবার ২৪ ফেব্রুয়ারি সকালে তার স্ত্রী শ্যামলী পলাশ থানায় নিখোঁজের জিডি করে। এদিকে জিডির ৩ ঘন্টা পর দুপুর ১২টায় বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক এলাকার ভবনের পাশে একটি পরিত্যাক্ত ঝোপে কবির হোসেনের লাশ পড়ে থাকতে দেখে নিরাপত্তাকর্মীরা।

পরে পুলিশকে খবর দিলে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। পুলিশ জানায় কবির হোসেনের একটি হাত ভাঙ্গা পাওয়া যায় আর কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াস জানান, বৃহস্পতিবার  সকালে পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছিল। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৫শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit