রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

নরসিংদীতে মৃত্যুর ২২ দিন পর শিশুর মরদেহ উত্তোলন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৪৪ Time View

 

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীতে পিতার অভিযোগের ভিত্তিতে মৃত্যুর ২২ দিন পর সাফাত সালমান নূর নামে ১ বছর ৩ মাস বয়সী শিশুর মরদেহ উত্তোলন করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদীর সিনিয়র সহকারী কমিশনার শ্যামল চন্দ্র বসাকের উপস্থিতিতে নরসিংদীর মাধবদী থানাধীন বৈলাইন এলাকা থেকে নিহতের পিতার অভিযোগের ভিত্তিতে এ মরদেহ উত্তোলন করা হয়। এ ব্যাপারে নিহতের পিতা শাহাদাত হোসেন গত ১৭ ফেব্রুয়ারি নিহত শিশুর মা বৃষ্টি আক্তারকে (২২) আসামি করে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে সেই অভিযোগের ভিত্তিতে ময়নাতদন্তের জন্য নিহত শিশুর মরদেহ উত্তোলন করা হয়। এ ঘটনায় নিহতের মা বৃষ্টি আক্তারকে আটক করেছে পুলিশ।

নিহতের পিতার অভিযোগের ভিত্তিতে জানানো হয়েছে, মাধবদী থানাধীন বৈলাইন এলাকার মো. নবাব উদ্দিনের ছেলে মো. শাহাদাত হোসেনের সঙ্গে রূপগঞ্জের চারিতালুক চৌধুরীবাড়ি এলাকার শফিকুল ইসলামের মেয়ে বৃষ্টি আক্তারের (২২) বিয়ে হয়। বিয়ের পর গত ১ বছর ৩ মাস পূর্বে সাফাত সালমান নূর নামে এক ছেলে সন্তান জন্মগ্রহণ করেন। সম্প্রতি কিছুদিন আগে মোবাইল ফোনে পরিচয়ের হয়ে ওই অজ্ঞাত যুবকের সঙ্গে প্রেম করেতার বাবার বাড়িতে আশ্রয় নেয়।

গত ২ ফেব্রুয়ারি শাহাদাত মোবাইল ফোনে তার শ্বশুরবাড়িতে সন্তানের মৃত্যুর সংবাদ পায়। পরবর্তীতে তার স্ত্রীর ব্যবহৃত মোবাইল ফোনের মেসেঞ্জারে কথিত প্রেমিকের সঙ্গে তার ছেলেকে হত্যার পরিকল্পনা জানতে পেরে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে নিহত শিশু সাফাত সালমান নূরের মরদেহ উত্তোলন করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৪শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit