রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম

দিনাজপুরের নবাবগঞ্জে আকিকাহ কর্মসূচীর অসহায় দুঃস্থদের মাঝে মাংস বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১৬ Time View

 

এম এ সাজেদুল ইসলাম(সাগর), নবাবগঞ্জ (দিনাজপুর) : দিনাজপুরের নবাবগঞ্জে আকিকাহ কর্মসূচীর অসহায় দুঃস্থদের মাঝে বিনামুল্যে ২কেজি গরুর মাংস বিতরন করা হয়েছে। বুধবার সকাল ১১:৩০ ঘটিকায় মহামুদপুর ইউনিয়ন পরিষদের ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান জনাব আতাউর রহমান ২ কেজি করে গরুর মাংস হত দরিদ্রদের হাতে তুলে দেন।

এ সময় মাহামুদপুর ইউনিয়ন চেয়ারম্যান হাছান মোঃ ছালাহ উদ্দিন (মাছুম), মহিলা আওয়ামীলীগ সভাপতি হোসনেয়ারা বেবী, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান, নবাবগঞ্জ ডেইরী ফার্ম এসোসিয়েশনের সভাপতি ফিরোজ কবির প্রিন্স, উপজেলা প্রেস ক্লাবের প্রচার সম্পাদক ওয়ায়েস কুরুনী, ইসলামিক রিলিফ বাংলাদেশের নবাবগঞ্জ অফিসের কর্মকতা পপি আক্তার, মোঃ আহসান হাবিব, সলোমন ম্রং, মোঃ মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলার মাহামুদপুর ইউনিয়নের ২৪০ পরিবারের মাঝে প্রতিটি পরিবারকে ২ কেজি করে গরুর মাংস বিতরন করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৩শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit