শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম
ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ ইসরাইল সফরে যাচ্ছেন ট্রাম্পের জামাতা কুশনার ইতালিতে স্বপ্নের সংসারে নৃশংস পরিণতি, স্ত্রী-কন্যাসহ বাবুলের দাফন সম্পন্ন যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

মা-বাবার সম্পত্তি পাবেন তৃতীয় লিঙ্গের মানুষ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৭ Time View

 

ডেস্ক নিউজ : মা-বাবার সম্পদের ওপর অধিকার পাবেন তৃতীয় লিঙ্গের সন্তানেরা।তাদের এই অধিকার নিশ্চিত করতে এ সংক্রান্ত একটি খসড়া প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। বুধবার ভূমি ভবনে স্থাপিত মডেল শিশু দিবা যত্ন কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ভূমিমন্ত্রী বলেন, ‘দেশের সব ধর্মীয় সম্প্রদায়ের মানুষের জন্য সম্পত্তির উত্তরাধিকার বিষয়ে পৃথক আইন বলবৎ থাকলেও পুরুষ অথবা নারী হিসেবে পরিচিতি নির্ধারিত না থাকায় তৃতীয় লিঙ্গের মানুষ সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হওয়ায় তৃতীয় লিঙ্গের মানুষ নিগৃহীত হচ্ছেন, কেউ কেউ মানবেতর জীবনযাপন করছেন। অনেকে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে বেঁচে থাকার তাগিদে ভিক্ষাবৃত্তির আশ্রয় নিচ্ছেন। ফলে সমাজে অসাম্য ও বৈষম্যের সৃষ্টি হচ্ছে। তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার রক্ষায় প্রধানমন্ত্রীর সুস্পষ্ট অনুশাসন রয়েছে।’সাইফুজ্জামান বলেন, ‘ভূমি মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদে পাঠানো প্রস্তাবনায় তৃতীয় লিঙ্গের মানুষের পুরুষ অথবা নারীবাচকতা নির্ধারণের পর চিকিৎসকের প্রত্যয়নপত্রের ভিত্তিতে তাদের সম্পদের উত্তরাধিকার অর্জনের কথা বলা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘লিঙ্গের পুরুষবাচকতা অথবা নারীবাচকতা নির্ধারণ করা সম্ভব না হলে তাদের নারী ও পুরুষ উত্তরাধিকার পরিমাণ যোগ করে এর অর্ধেক সম্পত্তির উত্তরাধিকার করা যেতে পারে। এসব প্রস্তাব পরবর্তী সময়ে সবার মতামতসাপেক্ষে সংশোধন করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

 

 

কিউএনবি/আয়শা/২৩শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit