শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে মাদ্রিদে রোনালদো

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১৩ Time View

 

স্পোর্টস ডেস্ক : গত ২৫ বছরে অ্যাতলেতিকো মাদ্রিদ লা লিগা জিতেছে দুইবার। দুটিই ডিয়েগো সিমিওনের হাত ধরে। সেই সিমিওনের চেয়ার নড়বড়ে এখন। বর্তমান চ্যাম্পিয়ন হয়েও টানা ব্যর্থতায় লা লিগায় সেরা চারের বাইরে অ্যাতলেতিকো। চ্যাম্পিয়নস লিগের নক আউট নিশ্চিত করেছে একেবারে শেষ ম্যাচে পোর্তোকে হারিয়ে। আজ ওয়ান্দা মেত্রোপলিতানোয় ক্রিস্তিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে অগ্নিপরীক্ষা তাদের।

রোনালদো ক্যারিয়ারের সোনালি সময়টা কাটিয়েছেন অ্যাতলেতিকোর চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদে। চ্যাম্পিয়নস লিগের সুবাদে সেই মাদ্রিদে আজ আবারও ফিরছেন পর্তুগিজ কিংবদন্তি। এ ছাড়া শেষ ষোলোর প্রথম লেগের অপর ম্যাচে বেনফিকার মুখোমুখি আয়াক্স। বার্সেলোনাকে বিদায় করে নক আউটের টিকিট পেয়েছে বেনফিকা। আর আয়াক্স নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছিল ডর্টমুন্ড ও স্পোর্তিংকে পেছনে ফেলে। আয়াক্সের হয়ে দুর্দান্ত ছন্দে সেবাস্তিয়ান হলার। গ্রুপ পর্বে ১০ গোল করেছেন আইভরি কোস্টের এই তারকা। বেনফিকার বিপক্ষে আজ তিনিই সেরা বাজি আয়াক্সের।

রোনালদোর প্রিয় প্রতিপক্ষ অ্যাতলেতিকো। মাদ্রিদের ক্লাবটির বিপক্ষে ৩৫ ম্যাচে করেছেন ২৫ গোল। অ্যাসিস্ট ৯টি, হ্যাটট্রিক দুটি। ২০১৪ সালের পর ২০১৬ চ্যাম্পিয়নস লিগ ফাইনালে অ্যাতলেতিকোর বিপক্ষে গোল করে রিয়ালকে শিরোপা জিতিয়েছেন রোনালদো। হ্যাটট্রিক করেছেন ২০১৭ সালের সেমিফাইনালে। জুভেন্টাসে নাম লিখিয়েও হারাননি ছন্দ। ২০১৯ সালে প্রথম লেগে ২-০ গোলে জিতে তুরিনে গিয়েছিল অ্যাতলেতিকো। ফিরতি লেগে রোনালদোর হ্যাটট্রিকে বাজিমাত জুভেন্টাসের। তিন গোলের দুটি হেডে, অপরটি করেন পেনাল্টিতে।

ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে অবশ্য আজ প্রথম প্রিয় প্রতিপক্ষের সঙ্গে খেলবেন রোনালদো। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি। এবারের গ্রুপ পর্বে ছয় ম্যাচে ছয় গোল করা রোনালদোকেই ভয় অ্যাতলেতিকোর। তবে অ্যাতলেতিকো কোচ ডিয়েগো সিমিওনে আশাবাদী জয় নিয়ে, ‘ওসাসুনাকে হারিয়েছে শেষ ম্যাচে। ইতিবাচক সব কিছু আত্মবিশ্বাস জোগায়। এই জয়টা নিশ্চিতভাবে ম্যানইউর বিপক্ষে উজ্জীবিত করবে আমাদের। ’

 

 

কিউএনবি/আয়শা/২৩শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit