মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম
ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে সৌদি আরব ও ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে: জাহেদ উর রহমান চলতি অর্থবছরেই অনুষ্ঠিত হবে সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর

পুতিনকে ‘জিনিয়াস’ আখ্যা দিয়ে যা বললেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৪ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব ইউক্রেনের দুই বিচ্ছিন্ন অঞ্চলকে স্বাধীন প্রজাতন্ত্র ঘোষণা দিয়ে সেখানে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর প্রতিক্রিয়ায় রাশিয়াকে আন্তর্জাতিক অর্থায়ন থেকে বিচ্ছিন্ন এবং তাদের দুটি বৃহৎ ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তবে রুশ প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তে তাকে ‘জিনিয়াস’(প্রতিভাবান) আখ্যা দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

তিনি বলেন, পুতিন ইউক্রেনের বড় একটি অংশ নিয়ে ঘোষণা দিয়েছেন। পুতিন এটিকে স্বাধীন ঘোষণা করেছেন। ওহ, এটি অসাধারণ। সে কারণে পুতিন এখন বলছেন, এটি স্বাধীন-ইউক্রেনের একটি বড় অংশ। ট্রাম্প বলেন, পুতিনের কৌশল ছিল খুবই ‘স্মার্ট’। যুক্তরাষ্ট্রও মেক্সিকো সীমান্তে পুতিনের এ কৌশলের আশ্রয় নিতে পারত। তবে তিনি এর ব্যাখ্যা দেননি। পরে পৃথক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন যদি এটা ভালোভাবে সামাল দিতে পারতেন, তা হলে ইউক্রেনের এ সংকট এড়ানো যেত। 

সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি ভ্লাদিমির পুতিনকে ভালো করেই চিনি। এখন যা করছেন, ট্রাম্প প্রশাসনের সময় পুতিন কখনই এটি করতেন না। সম্প্রতি পূর্ব ইউক্রেনের দুই বিচ্ছিন্ন অঞ্চলকে স্বাধীন প্রজাতন্ত্র ঘোষণা দিয়ে সেখানে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছিলেন পুতিন। রুশ সংসদের উচ্চকক্ষ ‘ফেডারেল কাউন্সিল; পুতিনের এ আদেশে সম্মতি দিয়েছে। এর মাধ্যমে দেশের বাইরে সশস্ত্র বাহিনী ব্যবহারের অনুমতি পেলেন প্রেসিডেন্ট পুতিন।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ তাসের খবরে বলা হয়েছে, দেশের বাইরে সেনা মোতায়েন নিয়ে একটি রেজ্যুলেশন আহ্বান করা হয়। এটি সর্বসম্মতভাবে পাস হয়। ১৫৩ সিনেট সদস্য এতে সম্মতি প্রকাশ করেন। এর প্রতিক্রিয়ায় রাশিয়াকে আন্তর্জাতিক অর্থায়ন থেকে বিচ্ছিন্ন এবং তাদের দুটি বৃহৎ ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ নিষেধাজ্ঞা আরোপ করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৩শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit