বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে গুরুত্বারোপ বিষাক্ত চেতনানাশক স্প্রেতে অসুস্থ একই পরিবারের ১৫ জন হাসপাতালে রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আটোয়ারীতে নবাগত ইউএনও নিরুপমা রায়ের সঙ্গে গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের মতবিনিময়  নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬ সিইসির পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা

নওগাঁর সাপাহারে সড়ক দুর্ঘটনায় আ’লীগ নেতা খাইরুল নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৯ Time View

 

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহারে মোটরসাইকেল ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে খাইরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে খাইরুল ইসলাম স্থানীয় হাফেজিয়া মাদ্রাসার তাফসীরের কালেকশন করার জন্য মোটরসাইকেল যোগে পোরশা উপজেলার গাঙ্গুরিয়া বাজারের উদ্দ্যেশে রওনা দেন। পথিমধ্যে উপজেলার তুলশীপাড়া মোড় এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে ছুটে আসা ভটভটির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এসময় ঘটনাস্থলে ভটভটি উল্টে যায়। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা খাইরুলকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। নিহত খাইরুল ইসলাম ১নং ইউনিয়ন আ’লীগের ৯ নং ওয়ার্ডের সভাপতি ও পিছলডাঙ্গা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে বলে জানা গেছে। থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দুর্ঘটনার পর পর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও তিনি জানান।

 

 

কিউএনবি/আয়শা/২২শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit