মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

নওগাঁর পত্নীতলায় কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১১ Time View

 

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় মহাকবি কায়কোবাদ সাহিত্য পদক প্রদান ও কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন মঙ্গলবার উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন সরকারের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মোরশেদুল আলমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার।

অনুষ্ঠানে লেখক সাফিউল ইসলামের দুটি যৌথ কাব্য গ্রন্থ সাদা মেঘে উড়াই মৌনতা ও সময়ের সুর -২ কোথাও কেউ নেই শীর্ষক বইয়ের মোরক উন্মোচন করা হয় এবং কাব্য সাহিত্যে বিশেষ অবদান রাখায় মাসিক চিরকুটে সাহিত্য ও সংস্কৃতি পরিষদ থেকে মহাকবি কায়কোবাদ সাহিত্য পদক ও সম্মাননা অতিথিবৃন্দ লেখকের হাতে তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, সহকারী কমিশনার ভূমি রাশেদুল ইসলাম, পত্নীতলা থানা অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্, উপজেলা কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও পত্নীতলার প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী অন্যান্য কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

লেখক সাফিউল ইসলাম ১৯৯৪ সালের ১০ অক্টোবর জয়পুরহাট জেলার কালাই থানার মাত্রাই ইউনিয়নের হিমাইল গ্রামে শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সানাউল ইসলাম এবং মাতার নাম বুলবুলি বিবি। তিনি বর্তমানে পত্নীতলা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে কর্মরত আছেন এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের সাথে জড়িত আছেন। তিনি সম্প্রতি নবকন্ঠ প্রকাশনী হতে প্রতিভার উন্মেষ কবি সম্মাননা -২০২১ অর্জনসহ বিভিন্ন সাহিত্য পরিষদ থেকে সম্মাননা স্মারক ও সনদ অর্জন করেছেন। লেখকের একক কাব্য গ্রন্থ “উন্নয়ন মাতা শেখ হাসিনা” ও যৌথ কাব্য গ্রন্থ “স্বপ্নের স্বাধীনতা” ও “প্রতিভার উন্মেষ।”

 

 

কিউএনবি/আয়শা/২২শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit