মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলাহাটে উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন এমপি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩০ Time View

 

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : ভোলাহাটে এমপি মোঃ আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে ২২ ফের্রুয়ারি মঙ্গলবার বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ মাটির রাস্তা টেকসই করণে হেয়ারিং বন্ড প্রকল্পের১হাজার মিটার রাস্তায় এইচবিবি করণ(ভোলাহাট ইউপি) রাস্তার উদ্বোধন করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অর্থায়ণে ২০২১-২০২২ অর্থ বছরে ২ নং ওয়ার্ডের আলালপুর যাত্রী ছাউনির এলজিইডির সংযোগ পাকা রাস্তা ডিডিএম ব্রীজ হয়ে দক্ষিণে নজরুল মেম্বারের বরই বাগান পর্যন্ত ১ হাজার মিটার রাস্তা এইচবিবি করণ কাজেরউদ্বোধন করেন। রাস্তায় প্রক্কলিত ব্যয় ধরা হয়েছে ৫৬ লাখ ৫৪ হাজার ৫০০ টাকা কার্যাদেশ মূল্য ৫৩ লাখ ৬৩ হাজার ২২৫ টাকা। কাজ শেষ হবে এপ্রিল মাসের ৮ তারিখ।

পরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার পাঁচটিকরী আলিম মাদ্রসার ৪-তলা ভিত বিশিষ্ট ১তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পরে শেখ রাশেল ডিজিটাল ল্যাব পরিদর্শন করেন।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, বিএনপি উপজেলা শাখার সাবেক সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মোঃ মাহাতাব উদ্দিনসহ অন্যরা। এরপর জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন। ছবিক্যাপশনঃ ভোলাহাটে এইচবিবি রাস্তার উদ্বোধন করছেন এমপি মোঃ আমিনুল ইসলাম। ছবি তোলা হয় দুপুর ১টার সময়।

 

 

কিউএনবি/আয়শা/২২শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit