সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষক দিবসেও কর্মবিরতিতে শিক্ষক-শিক্ষার্থীরা সারাদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ। মেসির বিদায়ের পর আর্জেন্টিনা একদম বদলে যাবে: স্কালোনি নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অসরপ্রাপ্ত সেনা  পরিবার। আদালতের আদেশ অমান্য করে তাদের পরিবারকে প্রাণ নাসের হুমকি। দেশের স্বার্থে ফুলবাড়ির কয়লা উত্তোলন করতে চায় সরকার  আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

পাঁচ ভাইয়ের পর না ফেরার দেশে রক্তিম শীল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩১ Time View

 

ডেস্ক নিউজ :  দীর্ঘ ১৪ দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে না ফেরার দেশে চলে গেলেন কক্সবাজারের চকরিয়ায় পিকআপ ভ্যান চাপায় আহত রক্তিম শীল। চট্টগ্রামের আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২২শে ফেব্রুয়ারি) সকালে মারা যান তিনি। এনিয়ে মর্মান্তিক ওই ঘটনায় ছয় ভাইয়েরই মৃত্যু হলো।

গত ৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা এলাকায় বাবার মৃত্যু পরবর্তী ধর্মীয় আচার শেষে বাড়ি ফেরার জন্য রাস্তায় পাশে দাঁড়িয়ে থাকা নয় ভাইবোনকে চাপা দেয় একটি পিকআপ ভ্যান। এতে ওইদিনই পাঁচ ভাই নিহত হন। গুরুতর আহত হন তিনজন। এর মধ্যে রক্তিম শীলের অবস্থা শঙ্কটাপন্ন হওয়ায় তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখানে আইসিইউ’র শয্যা খালি না থাকায় একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে তার চিকিৎসা শুরু হয়। কিন্তু খরচ বহন করতে না পেরে তাকে স্থানান্তর করা হয় চট্টগ্রামের আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আইসিইউ’তে। জেনারেল হাসপাতালে কয়েকদিন চিকিৎসা চলে। পরে ১৩ ফেব্রুয়ারি আবার তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। চমেকের আইসিইউতে তার চিকিৎসা চলে। 

কিউএনবি/অনিমা/২২শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit