মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

আখাউড়ায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৬ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হইয়াছে। উপজেলা প্রশাসনের প্রথম কর্মসূচী হিসাবে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পুলিশ প্রশাসন, পৌরসভা, আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, আখাউড়া প্রেসক্লাব, আখাউড়া উপজেলা প্রেসক্লাব, আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন, বাংলাদেশ মানবাধিকার কমিশন আখাউড়া উপজেলা শাখা, দক্ষিণ ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংঘ, রক্তদানের সংগঠন আত্মীয়, উপজেলা শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সরকারী বেসরকারী সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান। এর আগে শহরের বিভিন্ন স্থান থেকে র‌্যালি, শোভাযাত্রা সহকারে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারের পাদদেশে হাজির হয়।

কর্মসূচীর অংশ হিসাবে সকালে উপজেলা প্রশাসন, শিল্পকলা একাডেমি, চিরসবুজ সংঘসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রভাতফেরি শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। দিন ব্যাপী কর্মসূচী অনুযায়ী বিকালে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। একুশের প্রথম প্রহরে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রুমানা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভুইয়া, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মিজানুর রহমান, বাংলাদেশ মানবাধিকার কমিশন আখাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক জুয়েল রানা, আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক জালাল হোসেন মামুন, আখাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুয়েল মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ অমিত হাসান আবির, সাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদ সহ আরো অনেকে।
সকালে প্রভাতফেরিতে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রুমানা আক্তার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সেলিম ভুইয়া,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, জাহাঙ্গীর আলম দুলাল ঘোষ প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২১শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit