শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন

লক্ষ্মীপুরে মাতৃভাষা দিবসে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ২০

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৬৮ Time View

 

ডেস্কনিউজঃ লক্ষ্মীপুরের রায়পুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত প্রভাতফেরিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে উশৃঙ্খল শ্লোগান দেওয়ায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ঘ ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০ নেতাকর্মী আহত হয়। এর মধ্যে ১৩ নেতাকর্মী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

আজ সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ১১টার মধ্যে উপজেলা পরিষদ সড়কের ডাকবাংলাের সামনে, প্রধান সড়ক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ ঘটনা ঘটে।

এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। প্রধান সড়কসহ গুরুত্বপূর্ণস্থানে পুলিশ টহলও জোরদার করা হয়েছে।
খবর পেয়ে হাসপাতালে যান উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ও পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাটসহ দলের শীর্ষ নেতারা।

এদিকে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়ার জন্য স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতারা একে-অপরকে দোষারোপ করে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন।

আহতরা হলেন- ফয়সাল আহমেদ, মুরাদ হোসেন, শান্ত ইসলাম, রিয়াজ,মো. সজিব, সোহেল হোসেন, শিমুল, মো. জুম্মন, সোহেল আহম্মদ, এমরান, মিরাজ, নিলয় বিন বাঙ্গালি, আলাউদ্দিনসহ ২০ জন। তাদের মধ্যে ১৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। তারা আওয়ামী লীগ, বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রায়পুর গাজী মার্কেট থেকে সকালে বিএনপি নেতাকর্মীরা মিছিলসহ শহীদ মিনারে যায়। সেখানে পুষ্পার্ঘ অপর্ণ করে ফেরার পথে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে উশৃঙ্খল ও সরকারবিরোধী শ্লোগান দেয়। এতে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী বাঁধা দিলে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষ হয়। এর জেরধরে শহরের প্রধান সড়ক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায়ও ধাওয়া পাল্টা-ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় একটি মোটর সাইকেল ভাঙচুর করে উত্তেজিত আওয়ামী লীগ নেতাকর্মীরা।

রায়পুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মিঠু বলেন, আমাদের নেতাকর্মীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। আহত ৮-১০ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বিনা উস্কানিতে হামলা চালানো হয়।

পাল্টা অভিযোগ তুলে রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল খোকন বলেন, বিএনপির নেতার্মীরা আমাদের নেত্রী ও দলের বিরুদ্ধে উশৃঙ্খল শ্লোগান দিয়ে মিছিল করেছে। তারা লাঠিসোঠা নিয়ে জড়ো হয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে আমাদের নেতাকর্মীদের আহত করেছে।

এ ব্যাপারে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, মিছিল করা নিয়ে ধাওয়া পাল্টা-ধাওয়া হয়েছে। আহতরা চিকিৎসা নিচ্ছেন। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শহরে টহল ব্যাবস্থা জোরদার করা হয়েছে।

কিউএনবি/বিপুল/২১শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ |দুপুর ১:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit