বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

হরমুজ প্রণালিতে সেনা পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালিতে নৌবাহিনী মোতায়েনের জন্য দক্ষিণ কোরিয়া ‘চূড়ান্ত ও বাস্তব প্রস্তুতি’ নিচ্ছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার সম্প্রচারমাধ্যম এসবিএসকে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

তবে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ না নেওয়ায় দক্ষিণ কোরিয়ার সমালোচনা করেন। একই সময়ে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে একটি যৌথ সামরিক মহড়ার পরিসরও কমিয়ে দেয়। এসবিএসকে এক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা জানান, দক্ষিণ কোরিয়ার বাহিনী কোথায় ঘাঁটি স্থাপন করবে এবং কোন কোন বন্দর ব্যবহার করবে, তা নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে।

তবে হরমুজ প্রণালিতে সেনা পাঠানোর আগে কয়েকটি আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এর মধ্যে রয়েছে জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি)  সিদ্ধান্ত, মন্ত্রিসভার অনুমোদন এবং জাতীয় পরিষদের সম্মতি।হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহণপথ হওয়ায় সেখানে সামরিক উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও তেলের বাজারেও এর প্রভাব পড়তে পারে।

তথ্যসূত্র: আনাদোলু 

 

 

কিউএনবি/আয়শা/০৪ সেপ্টেম্বর ২০২৬,/দুপুর ১২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit