বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

ফুলবাড়ী সীমান্তে বিজিবি’র অভিযানে মাদক সহ আটক ১ ॥

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯২ Time View

 

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান চালিয়ে মাদক সহ ১ জন আটক। আটককৃত মাদকের বাজারমূল্য প্রায় ১ লক্ষ ৫৯ হাজার ২শত টাকা। ভারতীয় আমদানী নিষিদ্ধ ৩৯৮ বোতল ফিন্সিডিল সহ তারিফুল ইসলাম (২৮) নামে এক যুবক কে আটক করেছে বিজিবি। আটক মোঃ তারিফুল ইসলাম উপজেলার এলুয়ারী ইউনিয়নের জগন্নাথপুর পানিকাটা গ্রামের ছাবেদ আলীর পুত্র ।

বিজিবি সুত্রে জানা গেছে, ফুলবাড়ী ২৯বিজিবি’র অধিনায়ক লে: কর্নেল মো: শরীফুল্লাহ্ আবেদ (এসজিপি)’র নির্দেশে জলপাইতলী বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মোঃ নূর মোহাম্মদ এর নেতৃত্বে গত ১৯ ফেব্রয়ারী শনিবার গভীর রাতে বিজিবি’র একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তে অভিযান চালিয়ে এলুয়ারী ইউনিয়নে উষাহার এলাকা থেকে ৩৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। এ সময় মোঃ তারিফুল ইসলাম নামে এক যুবক কে আটক করেন বিজিবি। পরে উদ্ধারকৃত মালামাল সহ আটক যুবক কে ফুলবাড়ী থানায় বিজিবি বাদী হয়ে সর্পোদ করেন। উদ্ধারকৃত ফেন্সিডিলে মুল্য এক লক্ষ ৫৯ হাজার ২শত টাকা।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশ্রাফুল ইসলাম জানান, বিজিবি সদস্যরা ফেন্সিডিল সহ একজন কে আটক করে থানায় সর্পোদ করেছেন। এ ঘটনায় জলপাইতলী বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মোঃ নূর মোহাম্মদ বাদী হয়ে থানায় মাদক মামলা দায়ের করেন। যার মামলা নং(৭), আটক ব্যাক্তিকে দিনাজপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে। ফুলবাড়ী ২৯বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল মো: শরীফুল্লাহ আবেদ (এসজিপি) বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে অভিযান চালিয়ে ৩৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ তারিফুল ইসলাম নামে এক যুবক কে আটক করে থানায় সর্পোদ করা হয়েছে। চোরা চালান রোধে ২৯ বিজিবি সীমান্ত এলাকায় কড়া নজরদারী রাখা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক চোরাচালানের সাথে সে যেই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবেনা।

 

 

কিউএনবি/আয়শা/২০শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit