মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

লালমনিরহাটে পহরণের দায়ে যুবদল নেতা গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩৮ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : অপহরনের দায়ে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম আঙ্গুরকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২০ ফেব্রুয়ারী) বিকেলে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম রসুল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকালে পাশ্ববর্তী কুড়িগ্রাম জেলার রাজারহাট এলাকা থেকে রাজারহাট থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করেন কালীগঞ্জ থানা পুলিশ।

তার বিরুদ্ধে শনিবার রাতে কালীগঞ্জ থানায় একটি অপহরণের মামলা দায়ের করেন এক শিক্ষক। জাহাঙ্গীর আলম আঙ্গুর ওই উপজেলার দক্ষিন ঘনেশ্যাম এলাকার রবিউল ইসলামের পুত্র এবং কালীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক বলে জানা গেছে। পুলিশ জানায়, জাহাঙ্গীর আলম আঙ্গুর গত ১৫ ফেব্রুয়ারী এক নারীকে জোর পুর্বক অপহরন করেন এমন অভিযোগ তুলে ওই নারীর পিতা থানায় একটি অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে রোববার সকালে পাশ্ববর্তী কুড়িগ্রাম জেলার রাজারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

লালমনিরহাট জেলা যুবদলের আহবায়ক সাইদুর রহমান মিঠুল জানান, কালীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম আঙ্গুরকে অপহরণের মামলায় গ্রেফতার করা হয়েছে বিষয়টি সকালে শুনেছি। দলীয় ফোরামে তার বিষয়ে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রসুল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার দুপুরের পর তাকে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কিউএনবি/আয়শা/২০শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit